শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠন চলছে

    রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠন চলছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ষষ্ঠ দিনের সংলাপ চলছে। আজকের আলোচনায় অংশগ্রহণকারী দলগুলো রাষ্ট্রের মূলনীতি, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের উচ্চ কক্ষ গঠনের নির্বাচন পদ্ধতি এবং আরও তিনটি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতামত দেবে।

    বুধবার (২৫ জুন) সকাল ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই সংলাপ শুরু হয়। অংশগ্রহণকারী রাজনৈতিক দলের নেতারা কমিশনের সঙ্গে গঠনমূলক আলোচনায় বসেন বলে জানা গেছে।

    আজকে বৈঠকের সভাপতিত্ব করছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। দুই দিন আলোচনা মুলতবির পর আজ কমিশনের ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আলোচনায় অংশগ্রহণ করেছেন বিএনপি, জামায়াত, এনসিপিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

    এর আগে রোববার কমিশনের পঞ্চম বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদ ও সংবিধানের মূলনীতি নিয়ে আলোচনা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন