বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল
  • ১০ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

    ১০ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে (জুলাই-ডিসেম্বর) বিভিন্ন দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে প্রিমিয়াম ও রেফারেন্স মূল্যের ভিত্তিতে ১০ হাজার ৬ কোটি ৬৩ লাখ টাকার পরিশোধিত জ্বালানি তেল কেনার একটি প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

    বুধবার (২৫ জুন) বাংলাদেশ সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ (এসিসিজিপি)-এর ২৪তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

    জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে উত্থাপিত প্রস্তাব অনুযায়ী যেসব রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে এসব জ্বালানি তেল কেনা হবে, সেগুলো হলো—থাইল্যান্ডের পিটিটিটি, সংযুক্ত আরব আমিরাতের ইনোক, চীনের পেট্রোচায়না কোম্পানি লিমিটেড ও ইউনিপেক, ইন্দোনেশিয়ার বিএসপি, মালয়েশিয়ার পিটিএলসিএল এবং ভারতের আইওসিএল।

    এছাড়া একই সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আরেকটি প্রস্তাব অনুযায়ী, ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকো জাপিন (বিএসপি) প্রতিষ্ঠান থেকে ২০৮ কোটি ৬৩ লাখ টাকায় ২৫ হাজার মেট্রিক টন সীসামুক্ত ৯৫ মানের অকটেন (গ্যাসোলিন) কেনার অনুমোদনও দেওয়া হয়েছে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন