শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • এই ৭টি উপায়ে এখনই কমান রক্তচাপ

    এই ৭টি উপায়ে এখনই কমান রক্তচাপ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হঠাৎ করে রক্তচাপ বেড়ে যাওয়া খুব বিপজ্জনক হতে পারে। এটি হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়। মানসিক চাপ, রাগ, হঠাৎ অতিরিক্ত ব্যায়াম বা তর্ক-বিতর্কের কারণে এই চাপ আরও বেড়ে যেতে পারে। ওষুধ খাওয়ার পাশাপাশি কিছু প্রাকৃতিক উপায় রয়েছে যা প্রেসার দ্রুত কমাতে সাহায্য করতে পারে। চলুন জেনে নেওয়া যাক এমন ৭টি কার্যকর উপায়।

    ১. গভীর শ্বাস-প্রশ্বাস নিন

    ধীরে ও গভীর শ্বাস নিলে শরীরের প্যারাসিমপ্যাথেটিক সিস্টেম সক্রিয় হয়। এটি হৃৎস্পন্দন কমায় ও রক্তনালিকে শিথিল করে, ফলে রক্তচাপ দ্রুত কমে যায়। কয়েক মিনিট ধরে ধীরে ধীরে শ্বাস নিন ও ছাড়ুন।

    ২. ঠাণ্ডা পানি ব্যবহার করুন

    মুখে, মাথায় বা পায়ে ঠাণ্ডা পানি দিলে রক্তনালি সংকুচিত হয়। এতে হার্টে রক্ত প্রবাহ কিছুটা কমে ও প্রেসার স্বাভাবিক হতে থাকে। ঠাণ্ডা পানিতে ৫–১০ মিনিট পা ডুবিয়ে রাখলে ভালো ফল মেলে।

    ৩. লেবু পানি (চিনি-লবণ ছাড়া)

    লেবুতে থাকা পটাশিয়াম রক্তনালিকে শিথিল করতে সাহায্য করে এবং শরীর থেকে সোডিয়াম বের করতে সহায়তা করে। একটি গ্লাস পানিতে অর্ধেক লেবুর রস মিশিয়ে দিনে একাধিকবার ধীরে ধীরে পান করুন।

    ৪. সাদা পানি ধীরে ধীরে পান করুন

    ডিহাইড্রেশন হলে রক্তচাপ বেড়ে যেতে পারে। ধীরে ধীরে পানি পান করলে শরীরে রক্তের পরিমাণ সঠিক থাকে এবং প্রেসার কমে আসে। তাড়াহুড়া করে গিলবেন না ধীরে ধীরে চুমুক দিয়ে পান করুন।

    ৫. পা ওপরে তুলে শুয়ে থাকুন 

    চাপ কমাতে পিঠের ওপর শুয়ে পড়ে পা উপরে তুলে রাখুন (হার্টের উচ্চতার ওপরে)। এতে রক্ত সহজে ফিরে আসে এবং হার্টের উপর চাপ কমে যায়। ১০–১৫ মিনিট এভাবে বিশ্রাম নিন।

    ৬. তুলসী বা রসুন খান

    রসুনে থাকা অ্যালিসিন রক্তনালি প্রশস্ত করে এবং রক্ত চলাচল স্বাভাবিক রাখে। তুলসীতে আছে অ্যান্টি-অক্সিডেন্ট ও প্রদাহনাশক উপাদান। কাঁচা রসুন বা তুলসীর পাতা চিবিয়ে খাওয়া যেতে পারে।

    ৭. অনুলোম–বিলোম প্র্যাকটিস করুন (বিকল্প নাকের শ্বাস-প্রশ্বাস)

    এই যোগ-শ্বাসপ্রশ্বাস পদ্ধতি মানসিক চাপ কমায়, নার্ভাস সিস্টেমকে শান্ত রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এক নাক বন্ধ করে অপর নাক দিয়ে শ্বাস নিয়ে ছেড়ে দিন এবং টানা ৫–১০ মিনিট চালিয়ে যান।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন