শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় ৩৬ বাংলাদেশি আটক

    মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় ৩৬ বাংলাদেশি আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মালয়েশিয়ায় জঙ্গিবাদবিরোধী অভিযান চালিয়ে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস-এর মতাদর্শে প্রভাবিত একটি বিদেশি চক্র ভেঙে দিয়েছে দেশটির পুলিশ। অভিযানে ৩৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল।

    তিনি জানান, চলতি বছরের ২৪ এপ্রিল থেকে জুন পর্যন্ত সেলাঙ্গর ও জোহর রাজ্যে তিন দফায় সমন্বিত নিরাপত্তা অভিযান চালানো হয়। ওই সময় আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সম্পৃক্ততার অভিযোগে তদন্ত চলছে।

    স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আটক ব্যক্তিরা নিরাপত্তার জন্য হুমকি বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এবং তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

    এই ৩৬ জনের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদবিরোধী আইনের আওতায় শাহ আলম ও জোহর বাহরু সেশন্স কোর্টে মামলা চলছে। ১৫ জনকে দেশে ফেরত পাঠানোর আদেশ দেওয়া হয়েছে এবং বাকি ১৬ জনের বিষয়ে তদন্ত চলছে।

    মালয়েশিয়ার গোয়েন্দা শাখার সমন্বিত অভিযানে উঠে এসেছে, গ্রেপ্তারকৃতরা ইসলামিক স্টেট (আইএস) মতাদর্শ অনুসরণ করে এবং তারা সে মতাদর্শ আমদানি করেছে। মন্ত্রী জানান, এ চক্র মালয়েশিয়ায় নিজেদের কমিউনিটির মধ্যে নিয়োগকেন্দ্র গড়ে তুলেছিল। তাদের উদ্দেশ্য ছিল—চরমপন্থী মতাদর্শ ছড়ানো, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ সংগ্রহ এবং নিজ দেশেই বৈধ সরকার উৎখাতের পরিকল্পনা বাস্তবায়ন।

    সাইফুদ্দিন নাসিউশন বলেন, ‘মালয়েশিয়া কখনোই কোনো বিদেশি চরমপন্থী গোষ্ঠীর আশ্রয়স্থল হবে না, বরং তাদের কার্যক্রম চালানোর ঘাঁটি হিসেবে ব্যবহার করার সুযোগও দেওয়া হবে না।’

    তিনি আরও বলেন, ‘এই অভিযান প্রমাণ করে—মাদানি সরকার জাতীয় নিরাপত্তা নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং কোনো ধরনের হুমকির প্রতি শূন্য সহনশীলতা দেখায়।’

    এই অভিযানে অংশ নেওয়া পুলিশ ও গোয়েন্দা ইউনিটগুলোর পেশাদারিত্বের প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার, আইনি প্রয়োগ কঠোরকরণ এবং দেশি-বিদেশি নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় আরও দৃঢ় করা হবে।

    মন্ত্রী আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘মালয়েশিয়াকে জঙ্গি তৎপরতার ঘাঁটি বা ট্রানজিট হিসেবে ব্যবহার করার যেকোনো প্রচেষ্টা শক্ত হাতে দমন করা হবে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন