বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল
  • ‘শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’-এ উত্তাল আগারগাঁও

    ‘শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’-এ উত্তাল আগারগাঁও
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) কাঙ্ক্ষিত সংস্কারের দাবিতে ‘পূর্ণ শাটডাউন’ কর্মসূচি শুরু করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। শনিবার (২৮ জুন) সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে চলছে।

    এর পাশাপাশি ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচিও চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। কর্মসূচির অংশ হিসেবে এনবিআরের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইডি কার্ড দেখিয়ে শুধুমাত্র কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে আন্দোলনকারীদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

    এদিকে শুক্রবার (২৭ জুন) এনবিআরের জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের সব রাজস্ব দপ্তর ও অধীনস্থ সংস্থায় কোনো কর্মকর্তা বা কর্মচারী বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে কিংবা দেরিতে অফিসে উপস্থিত হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এনবিআর সংস্কার ঐক্য পরিষদের চলমান আন্দোলনের ফলে মাঠ পর্যায়ের বেশ কিছু দপ্তরে সেবা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে, উল্লেখ করে এনবিআর এমন সতর্কবার্তা দেয়। এর জবাবে সংগঠনটি পাল্টা বিবৃতিতে ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়। পাশাপাশি তারা আশ্বস্ত করেছে, আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন