বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল
  • ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফায় সপ্তম দিনের বৈঠক আজ

    ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফায় সপ্তম দিনের বৈঠক আজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের বৈঠক আজ রোববার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন কমিশনের সহ-সভাপতি ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. আলী রীয়াজ।

    বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানা গেছে।

    বৈঠকে সংস্কার প্রস্তাবের এখনো অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এর আগে দ্বিতীয় পর্যায়ের ছয়টি বৈঠকে ৯টি এজেন্ডা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিনিময় হয়েছে।

    গত বুধবার অনুষ্ঠিত বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তনের বিষয়ে দলগুলো একমত হয়।

    বিএনপি জানিয়েছে, একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকার বিধানে তারা একমত, তবে নির্বাহী বিভাগের ক্ষমতা কমাতে রাজি নয়। দলটি সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য আলাদা কমিটির প্রস্তাবের বিরোধিতাও করেছে।

    এদিকে, সংবিধানের মূলনীতি সংক্রান্ত প্রস্তাবে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানা গেছে।

    আজকের বৈঠকে এ বিষয়গুলোর চূড়ান্ত নিষ্পত্তির চেষ্টা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন