শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সরকার ব্যর্থ, জুলাই ঘোষণাপত্র দেবে এনসিপি : নাহিদ ইসলাম

    সরকার ব্যর্থ, জুলাই ঘোষণাপত্র দেবে এনসিপি : নাহিদ ইসলাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে। তিনি জানান, সরকারের এই ব্যর্থতার প্রেক্ষিতে আগামী ৩ আগস্ট এনসিপি নিজ উদ্যোগে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করবে।

    রোববার (২৯ জুন) সকালে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

    তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র দেওয়ার প্রতিশ্রুতির মেয়াদ শেষ হয়েছে।

    এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখা যায়নি। তাই জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার দেবে এনসিপি।

    এদিকে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত এ কর্মসূচি পালন করবে দলটি।

    সংবাদ সম্মেলন শেষে নাহিদ ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জানান,  ১ থেকে ৩০ জুলাই ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করা হবে। ১৬ জুলাই ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা করবে এনসিপি। ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র-জনতার জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করা হবে। ৫ আগস্ট ‘ছাত্র-জনতার মুক্তি দিবস’ উদযাপন করবে এনসিপি।

    তিনি বলেন, বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জনতার দুয়ারে যাবে জুলাইয়ের বার্তা। বাংলাদেশ পুনর্গঠনের আকাঙ্ক্ষায় সারা দেশ পদযাত্রা শেষে শহীদ মিনারে জুলাইয়ের ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ হবে। আমরা আসছি ৬৪ জেলায়। শহর থেকে গ্রামে। শহীদের কবরের কাছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন