বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল
  • এনবিআরে দ্বিতীয় দিনের মতো চলছে শাটডাউন, স্থবির কার্যক্রম

    এনবিআরে দ্বিতীয় দিনের মতো চলছে শাটডাউন, স্থবির কার্যক্রম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) টানা দ্বিতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচি পালন করা হচ্ছে। শনিবার (২৮ জুন) সারা দেশের সব শুল্ক ও কর অফিসে দিনব্যাপী পূর্ণ কর্মবিরতির পর রোববারও রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে এ কর্মসূচি অব্যাহত রয়েছে।

    সকাল সাড়ে ১০টা পর্যন্ত আগারগাঁওয়ের রাজস্ব ভবনের সামনে আন্দোলনকারীদের উপস্থিতি আগের দিনের তুলনায় কিছুটা কম থাকলেও ভবনে প্রবেশে শিথিলতা দেখা গেছে। পরিচয়পত্র দেখিয়ে অনেক কর্মকর্তা ভিতরে প্রবেশ করছেন।

    এনবিআর ভবনের প্রধান ফটকে অবস্থান নিয়েছে র‍্যাব, পুলিশ, কোস্টগার্ড, বিজিবি ও আনসার সদস্যরা। তবে আগের দিনের তুলনায় নিরাপত্তা সদস্যের সংখ্যাও কম দেখা গেছে।

    এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবি, এনবিআর চেয়ারম্যান রাজস্ব খাতের সংস্কারে কর্মকর্তা-কর্মচারীদের মতামত উপেক্ষা করছেন। উপরন্তু আন্দোলনকারীদের দমন ও হয়রানি করা হচ্ছে।

    পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘মার্চ টু এনবিআর’ ও শাটডাউন কর্মসূচি আজও চলবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে।

    এরই মধ্যে চট্টগ্রাম বন্দর, বেনাপোল বন্দর, ঢাকা কাস্টম হাউসসহ সব কাস্টমস ও শুল্ক স্টেশনে কার্যক্রম বন্ধ রয়েছে। এতে রাজস্ব আদায় কার্যত স্থবির হয়ে পড়েছে।

    আন্দোলনকারীরা সরকারের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করলেও শর্ত দিয়েছেন— আলোচনার আগে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন