শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কর্মস্থলে ফিরুন, নয়তো ব্যবস্থা: এনবিআর কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার দপ্তরের বার্তা

    কর্মস্থলে ফিরুন, নয়তো ব্যবস্থা: এনবিআর কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার দপ্তরের বার্তা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের চলমান আন্দোলনের ফলে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ছে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দপ্তর। রোববার (২৯ জুন) এক সরকারি বিবৃতিতে দ্রুত কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানানো হয়।

    বিবৃতিতে আরও বলা হয়, যদি কর্মকর্তারা কর্মস্থলে না ফেরেন, তবে জাতীয় স্বার্থে জনগণ ও অর্থনীতির নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।

    বিবৃতি বলা হয়েছে, এনবিআরের এই আন্দোলন পরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক, যা জাতীয় স্বার্থ ও নাগরিক অধিকারের পরিপন্থী। গত দুই মাস ধরে চলমান এই অবস্থার কারণে আমদানি-রপ্তানি কার্যক্রমসহ বাণিজ্যিক কর্মকাণ্ড ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

    এতে আরও বলা হয়েছে, রাজস্ব সংগ্রহ ব্যবস্থার দুর্বলতা দূর করার জন্য এনবিআর পুনর্গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যেই কিছু কর্মকর্তা-কর্মচারী আন্দোলনের নামে কাজকর্ম বন্ধ করে অর্থনীতির ক্ষতি করছেন যা অগ্রহণযোগ্য।

    সরকারের পক্ষ থেকে বারবার আলাপ-আলোচনার আহ্বান সত্ত্বেও তারা অগ্রাহ্য করছেন। তাই জরুরি বাণিজ্যিক কার্যক্রম চলমান রাখার স্বার্থে এনবিআরের অধীনস্থ কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট ও শুল্ক স্টেশনসমূহের সব চাকরিকে ‘অত্যাবশ্যকীয় সার্ভিস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

    সরকার আশা করছে, দ্রুত কর্মস্থলে ফিরে আইনবিরুদ্ধ কর্মকাণ্ড থেকে সরে আসবেন কর্মকর্তারা। অন্যথায় দেশের জনগণ ও অর্থনীতির সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে বিবৃতিতে বলা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন