শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নির্বাচিত সরকারের সঙ্গে চীন কাজ করতে চায়: মির্জা ফখরুল

    নির্বাচিত সরকারের সঙ্গে চীন কাজ করতে চায়: মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীন নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। তিনি জানান, চীনের পক্ষ থেকে এ ধরনের বার্তা ইতোমধ্যে এসেছে।

    সোমবার (৩০ জুন) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

    সম্প্রতি চীন সফর শেষে বিএনপি মহাসচিব জানান, সফরে চীনের সঙ্গে ‘এক চীন নীতি’ নিয়ে বিএনপির দৃঢ় অবস্থানের কথা জানানো হয়েছে। তিস্তা নদী পুনঃখনন প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন ইস্যুতে আলোচনায় চীন ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানান তিনি। চীন যদি ভবিষ্যতে এই প্রকল্পে প্রস্তাব দেয়, তবে বিএনপি তা ইতিবাচক দৃষ্টিতে দেখবে বলেও জানান ফখরুল।

    রোহিঙ্গা সংকট নিয়েও চীন আন্তরিকভাবে মিয়ানমারকে বোঝানোর চেষ্টা করছে বলে উল্লেখ করেন তিনি।

    বিএনপির ৯ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলটি চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে ২২ জুন চীন সফরে যায় এবং ২৭ জুন দেশে ফিরে আসে। সফরে ফখরুলের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন