বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • দেশে করোনায় নতুন সংক্রমণ ১৩, প্রাণহানি নেই

    দেশে করোনায় নতুন সংক্রমণ ১৩, প্রাণহানি নেই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে গত ২৪ ঘণ্টায় ৩১২টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে স্বস্তির খবর হলো, এই সময়ে করোনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

    মঙ্গলবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ (আইইডিসিআর) থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, এদিন পরীক্ষাকৃত প্রতি ১০০টি নমুনার মধ্যে শনাক্তের হার ৪ দশমিক ১৭ শতাংশ।


    প্রতিবেদনে আরও জানানো হয়, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ১২৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের।

    চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮২ জন এবং মৃত্যু হয়েছে ২২ জনের।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ