শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • জুলাই প্রদর্শনীর সময় শাহবাগে ককটেল বিস্ফোরণ

    জুলাই প্রদর্শনীর সময় শাহবাগে ককটেল বিস্ফোরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই প্রদর্শনী’ চলাকালে বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে রাজধানীর শাহবাগ মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

    এনসিপির পক্ষ থেকে জানানো হয়, রাত আনুমানিক ৮টার দিকে শাহবাগ মোড়ে যখন জুলাই প্রদর্শনী চলছিল, তখন হঠাৎ দুটি বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। মুহূর্তে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    ঘটনার বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে বলেন, “রাত আটটার দিকে শাহবাগ মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।”

    এর আগে, বুধবার (২ জুলাই) দিবাগত রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পদযাত্রা প্রদর্শনীর গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। উল্লেখযোগ্যভাবে, একই স্থানে কিছু দিন আগেও এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল ছোড়ে দুর্বৃত্তরা।

    এনসিপি নেতারা ধারাবাহিক এসব ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন