শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • স্বাদ ও পুষ্টিতে ভরপুর ফিশ কাটলেট রেসিপি

    স্বাদ ও পুষ্টিতে ভরপুর ফিশ কাটলেট রেসিপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাঙালির অন্যতম প্রিয় খাদ্য মাছ। তবে কাঁটার জন্য মাছ খেতে অনেকেরই সমস্যা হয়, বিশেষ করে বাচ্চাদের। কিন্তু শুধু মাছ ভাজা বা ভুনা নয়, মাছ দিয়ে নানা রকম মজাদার আইটেম তৈরি করা যায়। এর মধ্যে ফিশ কাটলেট একটি স্বাস্থ্যকর ও মজাদার খাবার।

    কম সময়ে সহজেই বানানো যায় এই কাটলেট। চলুন, জেনে নিই রেসিপি।
    উপকরণ

    • বড় মাছের পেটি (রুই, কাতলা, আইড় বা কোরাল)—৬ পিস
    • লেবুর রস—১ চা চামচ
    • সিদ্ধ আলু—১টি
    • সয়া সস—১ টেবিল চামচ
    • ধনেপাতা কুচি—২ চা চামচ
    • গোলমরিচ গুঁড়া—১ চা চামচ
    • লবণ—স্বাদমতো
    • টমেটো কেচাপ—২ চা চামচ
    • ডিম—১টি
    • কর্নফ্লাওয়ার—১ টেবিল চামচ
    • চাট মসলা—১/২ চা চামচ
    • কালোজিরা—১/২ চা চামচ
    • তেল—ভাজার জন্য

    প্রণালী

    ১. প্রথমে বড় মাছের পেটিগুলো অল্প পানি ও লবণ দিয়ে একটি প্যানে ঢেকে সেদ্ধ করে নিন।

    ২. মাছ সেদ্ধ হয়ে গেলে সেটি ঠাণ্ডা করে কাঁটা বাদ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিন।

    ৩. একসঙ্গে একটি পাত্রে সিদ্ধ আলু, মাছ, ধনেপাতা, সয়া সস, কালোজিরা, চাট মসলা, গোলমরিচ, লেবুর রস, টমেটো কেচাপ ও লবণ দিয়ে ভালো করে মেশান।

    ৪. অন্য একটি বাটিতে ডিম ফেটিয়ে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিন। এবার এই ডিম-কর্ণফ্লাওয়ার মিশ্রণটি মাছের মিশ্রণে ঢেলে সব উপকরণ ভালোমতো মিক্স করুন।

    ৫. হাত তেল দিয়ে মেখে মাছের মিশ্রণ থেকে পরিমাণমতো নিয়ে কাটলেটের আকার দিন।

    তারপর কাটলেটগুলো কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিন।
    ৬. প্যানে তেল গরম করুন। কাটলেটগুলো ডীপ ফ্রাই বা সামান্য তেল দিয়ে ফ্রাই করুন।

    ৭. দুই পাশে সোনালি বাদামী হয়ে এলে কিচেন টিস্যুতে তুলে অতিরিক্ত তেল শুষে নিন।
    চাইলে পছন্দসই সস বা চাটনি দিয়ে পরিবেশন করুন।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ