বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬

    ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় এ মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে ২০২৫ সালে এখন পর্যন্ত মোট ২৪ জনের মৃত্যু হলো ভাইরাসটিতে।

    স্বাস্থ্য অধিদপ্তরের শনিবার (৫ জুলাই) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে আরও জানানো হয়েছে, একদিনে ২৩৯টি নমুনা পরীক্ষায় নতুন করে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

    বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তের সংখ্যা এখন তুলনামূলকভাবে কম হলেও হঠাৎ করে সংক্রমণ বাড়তে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে, স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করাতে পরামর্শ দিয়েছেন তারা।

    স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে করোনায় একজন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে ঢাকায় ১৯৭ জনের নমুনা পরীক্ষা করে তিনজনের করোনা শনাক্ত হয়েছে। 
    এছাড়া গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১৪ জনের নমুনা পরীক্ষা করে একজন, ময়মনসিংহে ৭ জনের নমুনা পরীক্ষা করে একজন এবং দিনাজপুরে ৫ জনের নমুনা পরীক্ষা করে একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

    অন্যদিকে চলতি বছরের প্রথম দিন থেকে শনিবার পর্যন্ত করোনায় মোট ২৪ জন মারা গেছেন। এরমধ্যে ১৩ জনই নারী। বাকি ১১ জন পুরুষ।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২ দশমিক ৫১ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় ভাইরাসটিতে মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। আর সবমিলিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৫২৩ জনের মৃত্যু হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ