শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মুজিববাদের নতুন পাহারাদারদের ঠাঁই নেই: বগুড়ায় নাহিদ ইসলাম

    মুজিববাদের নতুন পাহারাদারদের ঠাঁই নেই: বগুড়ায় নাহিদ ইসলাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র ও সনদের প্রশ্নে যাঁরা টালবাহানা করছেন, তাঁরা মূলত মুজিববাদের নতুন পাহারাদার। তাদের জন্য আগামীর বাংলাদেশে কোনো স্থান নেই।

    শনিবার (৫ জুলাই) দুপুরে বগুড়া শহরের সাতমাথা মুক্তমঞ্চে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    নাহিদ ইসলাম বলেন, জুলাই কোনো আবেগ নয়, এটি একটি রাজনৈতিক দর্শন। এটি আমাদের সংবিধানের অংশ হবে—এটাই জনগণের প্রত্যাশা। যারা এই ইতিহাসকে অস্বীকার করতে চায়, তারা প্রতিরোধের মুখে পড়বে। আমরা বিচারের দাবি নিয়ে এগিয়ে যাচ্ছি।

    বগুড়া জেলা অতীতে বৈষম্যের শিকার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, চব্বিশের অভ্যুত্থানের পর দেশের প্রশাসন, পুলিশ ও বিচার ব্যবস্থায় নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। না হলে যারা পুরোনো কায়দায় শাসন চালাতে চায়, তাদের পরিণতি হবে ফ্যাসিস্টদের মতো।

    ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি রংপুর বিভাগের সব জেলা ঘুরে শনিবার শেষ হয় বগুড়ায়। কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টা ৩০ মিনিটে পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা থেকে পদযাত্রা শুরু হয় এবং দুপুরে সাতমাথা মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ডা. তাসনীম জারা প্রমুখ।

    আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ ও তাদের দোসরদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। আমরা নতুন সংবিধান, বিচার ও সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়তে চাই।

    সমাবেশে বগুড়া জেলা ও আশপাশের এলাকা থেকে শত শত মানুষ অংশ নেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন