শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • "যাদের জামানত বাজেয়াপ্ত হবে, তারাই পিআর নির্বাচন চায়": সালাহউদ্দিন আহমদ

    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে, তারাই সংখ্যানুপাতিক বা পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন চায়—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

    শনিবার (৫ জুলাই) দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে বক্তব্য দেন তিনি।

    সালাহউদ্দিন বলেন, “সম্প্রতি সোহরাওয়ার্দী উদ্যানে কয়েকটি দল সমাবেশ করেছে। তারা নিম্নকক্ষ ও উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায়। যারা একসময় হাসিনাকে হাতপাখা দিয়ে বাতাস করেছিল, তারাও এখন পিআর নির্বাচনের কথা বলে। এটা হাস্যকর।”

    ছাত্র সংগঠনের প্রসঙ্গে তিনি বলেন, “একটি ছাত্রদল বারবার বলছে—নির্বাচনে যাবে না। তাদের দাবি, মৌলিক রাজনৈতিক সংস্কার ও নিরপেক্ষ নির্বাচন কমিশন ছাড়া নির্বাচনে অংশ নেবে না। তবে তারা কীভাবে নির্বাচনে যাবে—তা বললে তো পরামর্শ দেওয়া যেত।”

    এনসিপি নেতাদের উদ্দেশ্যে সালাহউদ্দিন বলেন, “চেতনার কথা শেখ মুজিব আর হাসিনাও বলত। তাই চেতনা নিয়ে বড় কথা না বলে, বাস্তব ভূমিকার মূল্য দিন। ‘জুলাই আন্দোলন’ শুধু আপনাদের একার সম্পদ নয়; বিএনপির নেতাকর্মীরাও এতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।”

    বিএনপির এই নেতা বলেন, “সংস্কার ও বিচারের নামে টালবাহানা করে যারা আবারও বিনা ভোটে ক্ষমতা চায়, তাদের স্বপ্ন দুঃস্বপ্ন হয়েই থাকবে। দেশের জনগণ সেসব আর মেনে নেবে না। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত ভোট দিন।”

    তিনি অভিযোগ করে বলেন, “আওয়ামী ঘরানার কিছু লোক এখন সংস্কার কমিশনে গিয়ে বড় বড় কথা বলে, আর সন্ধ্যায় ফিরে গিয়ে খায়-দায়। সামান্য রঙ বদলিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।”


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন