শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কাভার্ডভ্যানের চাপায় ডিএনসিসির দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত

    কাভার্ডভ্যানের চাপায় ডিএনসিসির দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর খিলক্ষেত এলাকায় কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন।

    রোববার (৬ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে লা মেরিডিয়ান হোটেলের পাশে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন।

    তিনি বলেন, "ভোর পৌনে ৫টার দিকে কাভার্ডভ্যানের চাপায় ডিএনসিসির দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে।"

    নিহতদের পরিচয় জানা গেলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম প্রকাশ করতে পারেননি ওসি। তিনি জানান, বিস্তারিত তথ্য ডিউটি অফিসারের কাছ থেকে সংগ্রহ করে পরে জানানো হবে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন