শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল

    সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপিকে পরিকল্পিতভাবে ‘সংস্কারবিরোধী’ হিসেবে উপস্থাপন করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

    মির্জা ফখরুল বলেন, “ঐকমত্য কমিশনের প্রস্তাবের পর নতুন করে আবারও প্রস্তাব উত্থাপন করে উদ্দেশ্যমূলকভাবে সংস্কার প্রক্রিয়াকে বিলম্বিত করা হচ্ছে।”

    তিনি অভিযোগ করে বলেন, “কয়েকজন ব্যক্তি বা একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালাচ্ছে, তাতে মনে হচ্ছে তাদের উদ্দেশ্য হচ্ছে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা। তবে শহুরে কিছু মানুষের বক্তব্যকে দেশের সামগ্রিক জনমত ভাবার কোনো সুযোগ নেই।”

    বিএনপির সংস্কারপ্রয়াস নিয়ে প্রশ্ন তোলার যৌক্তিকতা নেই দাবি করে তিনি বলেন, “সংস্কারের প্রতি বিএনপির আন্তরিকতা প্রশ্নাতীত। তবে রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ কোনো প্রতিষ্ঠানকে ‘সংস্কার’-এর নামে দুর্বল করার প্রস্তাবকে আমরা সমর্থন করি না।”

    নিত্যনতুন প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, “যেসব প্রস্তাব জনস্বার্থে আনা হয়, তা বিএনপি স্বাগত জানায়। কিন্তু জনগণকে সম্পৃক্ত না করে বড় ধরনের কোনো পরিবর্তন চাপিয়ে দেওয়া গণতান্ত্রিক নয়। যারা এসব করে, তারা প্রকৃতপক্ষে নির্বাচন ও গণতন্ত্র বিলম্বিত করতেই চায়।”

    সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে তিনি দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

    এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত ঐকমত্য কমিশনের বক্তব্য এখনো অস্পষ্ট। আর জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাবের সঙ্গে বিএনপি একমত নয়।”


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন