শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা

    ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের চারটি বিভাগ—ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল—আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার মধ্যে রয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক সতর্কবার্তায় এই তথ্য জানিয়েছে।

    সতর্কবার্তায় বলা হয়েছে, মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু করে পরবর্তী ২৪ ঘণ্টায় উল্লিখিত বিভাগগুলোর বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) এবং কোথাও কোথাও অতি ভারী (>৮৮ মিলিমিটার) বৃষ্টিপাত হতে পারে।

    আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বেশ সক্রিয় এবং উত্তরাঞ্চলে তা বিস্তার লাভ করছে। এর প্রভাবে সাগরবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত এবং নদীবন্দরগুলোতে সতর্কবার্তা জারি রয়েছে।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন