শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ভুলে যাচ্ছেন? জেনে নিন তথ্য মনে রাখার ৫টি সহজ উপায়

     ভুলে যাচ্ছেন? জেনে নিন তথ্য মনে রাখার ৫টি সহজ উপায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হঠাৎ করে কোনো কিছু মনে করতে না পারা কি আপনারও হয়? এক ঘর থেকে আরেক ঘরে গিয়ে দাঁড়িয়ে ভাবেন—কি যেন দরকার ছিল? পরীক্ষার আগে সব পড়া মুখস্থ, অথচ হলে গিয়ে কিছুই মনে নেই! এমন অভিজ্ঞতা থাকলে আপনি একা নন। ভুলে যাওয়া নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই—এটা আমাদের সবার মধ্যেই কমবেশি ঘটে থাকে।

    বিভিন্ন গবেষণা বলছে, মানব মস্তিষ্ক  এমনভাবে তৈরি হয়নি যেন আমরা প্রতিটি ছোটখাটো বিষয় মনে রাখতে পারি। আসলে, ভুলে যাওয়া একটা প্রাকৃতিক বিষয়, যা মস্তিষ্ককে বেশি কার্যকর রাখে। বিশেষজ্ঞদের মতে, মস্তিষ্ক শুধু সেই তথ্য মনে রাখে যা আমাদের কাজে লাগে বা আমাদেরকে বাঁচতে সাহায্য করে। যেমন চেনা মুখ, বিপদ, রুটিন কাজ ইত্যাদি। মস্তিষ্ক মেনে চলে যে সবকিছু মনে রাখার দরকার নেই।

    এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে- তাহলে আসলেই দরকারি তথ্য কীভাবে মনে রাখবেন? নিচে ৫টি কার্যকরী উপায় দেওয়া হলো, যা বিজ্ঞানভিত্তিক এবং সহজে প্রয়োগযোগ্য।

    ১. একবারে গিলতে যাবেন না, সময় নিয়ে শিখুন

    জার্মান বিজ্ঞানী হারমান এববিংহাউস তার গবেষণায় দেখিয়েছেন, নতুন কিছু শিখলে আমরা খুব দ্রুত তা ভুলে যাই। এর মূল কারণ আমরা সেটা বারবার সময় নিয়ে দেখি না।

    পদ্ধতিটা কীভাবে কাজ করে: একই দিনে বারবার এক জিনিস পড়ার চেয়ে সপ্তাহে কয়েকদিনে ভাগ করে পড়লে সেই জিনিস বেশি মনে থাকে। যেমন- আজ পড়ুন, কাল আবার একটু দেখুন, তারপর ৩ দিন পর, তারপর ১ সপ্তাহ পর।

    সহজ পরামর্শ: ছোট ছোট নোট বা কার্ড বানিয়ে সেগুলো বারবার দেখে নিন। এতে তথ্যটা দীর্ঘমেয়াদে মাথায় থাকবে।

    ২. যেটা শেখেন, সেটা নিজের সঙ্গে মিলিয়ে নিন

    মস্তিষ্ক এমন তথ্য বেশি মনে রাখে, যেটা সে আগে থেকে কোনোভাবে চেনে বা যেটার সঙ্গে মানুষের অনুভূতির যোগ আছে।

    কেন এটা কাজে দেয়: আমরা যে তথ্যের সঙ্গে আবেগ বা ব্যক্তিগত অভিজ্ঞতা জড়াতে পারি, মস্তিষ্কের জন্য সেটা মনে রাখা অনেক সহজ হয়।

    সহজ পরামর্শ: নতুন কিছু শিখলে সেটা নিজের জীবনের উদাহরণ দিয়ে ভাবুন বা কল্পনা করুন। যেমন ইতিহাস পড়লে ভাবুন আপনি সেই সময়ের মানুষ ছিলেন।

    ৩. ভালো ঘুম মানেই ভালো স্মৃতি

    ঘুম শুধু বিশ্রামের জন্য না, এটা নতুন করে শেখা জিনিস মনে রাখার জন্যও জরুরি। গভীর ঘুমের সময়েই আমাদের মস্তিষ্ক শিখা তথ্যকে দীর্ঘমেয়াদে জমা করতে থাকে।

    বিজ্ঞানের তথ্য: যেসব মানুষ দিনে ৭-৯ ঘণ্টা ঘুমায়, তারা স্মৃতির কাজে অনেক ভালো করে।

    সহজ পরামর্শ: নতুন কিছু শেখার পর অন্তত এক রাত ভালো মত ঘুম দিন। এমনকি ৯০ মিনিট ঘুমও অনেক কাজে দেয় বলে জানিয়েছে বিভিন্ন গবেষণা।

    ৪. নিজেই নিজের পরীক্ষা নিন, শুধু পড়লেই হবে না

    বারবার পড়লে মনে হচ্ছে শেখা হচ্ছে, আসলে তা না। তথ্য মনে রাখতে সবচেয়ে ভালো উপায় হচ্ছে নিজে নিজে সেটা মনে করার চেষ্টা করা।

    কেন এটা কার্যকর: প্রশ্ন করে বা নিজে বলে বলে শেখা হলে মস্তিষ্ক বুঝতে পারে যে এটা দরকারি তথ্য। তখন সে সেটা জমা করে দ্রুত।

    সহজ পরামর্শ: পড়া শেষ করার পর বই বন্ধ করে ভাবুন আপনি কী শিখলেন। মুখে বলুন বা নিজের ভাষায় লিখে ফেলুন। দেখবেন মস্তিষ্ক দ্রুত আপনাকে মনে রাখতে সাহায্য করছে।

    ৫। হাতে লিখলে স্মৃতি থাকে বেশি

    কম্পিউটারে টাইপ করার সময় কাজ দ্রুত হয়, কিন্তু হাতে লেখার সময় মস্তিষ্ক বেশি সচল থাকে এবং শেখেও দ্রুত।

    গবেষণার ফল: হাতে লেখা নোট টাইপ করা নোটের চেয়ে বেশি কার্যকর। এতে শুধু তথ্য নয়, তার মানে বুঝতেও সাহায্য হয় মস্তিষ্কের।

    সহজ পরামর্শ: একটা খাতা রাখুন যেখানে নতুন শেখা জিনিসগুলো নিজের ভাষায় লিখবেন। চাইলে ছবি, মানচিত্র বা ডায়াগ্রামও আঁকতে পারেন নিজের সুবিধা মত।

    মানব মস্তিষ্কের জন্য সবকিছু মনে রাখা সম্ভব না- এটাই বাস্তবতা। আমাদের মস্তিষ্ক কোন ক্যামেরা না। এটা একটা লাইব্রেরিয়ান। যা দরকার সেটাই রেখে দেয় সে। কিন্তু সঠিক উপায়ে চর্চা করলে আপনি মস্তিষ্ককে সাহায্য করতে পারেন গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে। মনে রাখবেন, সব কিছু মনে রাখতে হবে না- শুধু গুরুত্বপূর্ণ জিনিসগুলো মনে রাখাটাই যথেষ্ট।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ