শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫ মিমি বৃষ্টির আভাস

    ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫ মিমি বৃষ্টির আভাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে।

    আবহাওয়া অফিস জানায়, ঢাকায় দক্ষিণ-পূর্ব অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময়ের মধ্যে দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫.০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি।

    নদীবন্দরগুলোর জন্য সতর্কতা

    দেশের দক্ষিণ ও উপকূলীয় অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এসব নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    বৃষ্টিপাতের শ্রেণিবিন্যাস ও বর্তমান অবস্থা

    আবহাওয়া অফিসের বৃষ্টিপাত শ্রেণিবিন্যাস অনুযায়ী,

    • ১–১০ মিমি: হালকা

    • ১১–২২ মিমি: মাঝারি

    • ২৩–৪৩ মিমি: মাঝারি ধরনের ভারী

    • ৪৪–৮৮ মিমি: ভারী

    • ৮৮ মিমির বেশি: অতি ভারী

    এই হিসেবে ঢাকায় গত ২৪ ঘণ্টার ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত 'ভারী বৃষ্টি' হিসেবে গণ্য হয়।

    সার্বিক পূর্বাভাস

    আবহাওয়া অধিদপ্তরের মঙ্গলবার রাতের পূর্বাভাসে জানানো হয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন অঞ্চলে একটি লঘুচাপ বিরাজ করছে। মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও আসাম পর্যন্ত এবং এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে আছে। ফলে মৌসুমি বায়ু বাংলাদেশে সক্রিয় এবং বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় রয়েছে।

    এই প্রেক্ষাপটে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এর মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু স্থানে মাঝারি ধরনের ভারী বা অতি ভারী বৃষ্টিও হতে পারে।

    তবে সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন