শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • জুলাই-আগস্টের শহীদদের স্বরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

    জুলাই-আগস্টের শহীদদের স্বরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে।

    বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মসূচির আওতায় আলোচনা সভা, দোয়া মাহফিল, শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা, গণআন্দোলনের ইতিহাস সংরক্ষণ, সংশ্লিষ্ট সকলের অবদানকে স্বীকৃতি এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলা ও দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র ও জনতার লড়াইয়ের বিজয়ের এক বছর পূর্তি উপলক্ষে এই মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

    ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে:

    ১. ১৬ জুলাই: ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ ও ওয়াসিম আকরামসহ সব শহীদদের স্মরণে চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব সমাবেশে দুই বিভাগের বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, কলেজ, উপজেলা ও পৌর ইউনিটের নেতাকর্মীরা অংশ নেবেন।

    ২. ১৬ জুলাই বুধবার: চট্টগ্রাম ও রংপুর বিভাগ ছাড়া দেশের সব জেলা ও মহানগরে শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হবে।

    ৩. ১৭ জুলাই বৃহস্পতিবার: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি অনুষ্ঠিত হবে।

    ৪. ১৮ জুলাই শুক্রবার: বাদ আসর সারাদেশের উপজেলা ও পৌর ইউনিটে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন