শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ডিআরইউতে ফল উৎসবের রসালো আয়োজন

    ডিআরইউতে ফল উৎসবের রসালো আয়োজন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত হলো রঙিন ও রসালো ফল উৎসব। বুধবার (১৬ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে উপস্থিত সদস্যদের জন্য ছিল মৌসুমি ফলের বাহারি আয়োজন।

    উৎসবের উদ্বোধন করেন ডিআরইউয়ের সাবেক সভাপতি শাহজাহান সরদার, এম শফিকুল করিম, সাখাওয়াত হোসেন বাদশা, শাহেদ চৌধুরী, রফিকুল ইসলাম আজাদ এবং সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন লিটন।

    অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টারের (এইচআরডিসি) ব্যবস্থাপনা পরিচালক ফখরুল ইসলাম এবং বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন মৃধা।

    ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে উৎসবটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। স্বাগত বক্তব্য দেন ফল উৎসবের আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন।

    এছাড়া বক্তব্য দেন সহ-সভাপতি গাজী আনোয়ার এবং ফল উৎসবের সদস্য সচিব ও কল্যাণ সম্পাদক রফিক মৃধা।

    অনুষ্ঠানে ডিআরইউ’র কার্যনির্বাহী কমিটির সদস্য নাদিয়া শারমিন, রোজিনা রোজী, বোরহান উদ্দীন, এমদাদুল হক খান, জুনায়েদ হোসাইন (শিশির), আকতারুজ্জামান, আমিনুল হক ভূঁইয়া, ফারুক আলম ও সুমন চৌধুরীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

    আনন্দঘন পরিবেশে এই উৎসব সদস্যদের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন