শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • টেকসই ও সবুজ প্রকল্পে বিনিয়োগে ঊর্ধ্বগতি, তিন মাসে বেড়েছে ১,৮২২ কোটি টাকা

    টেকসই ও সবুজ প্রকল্পে বিনিয়োগে ঊর্ধ্বগতি, তিন মাসে বেড়েছে ১,৮২২ কোটি টাকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টেকসই ও পরিবেশবান্ধব খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ ধারাবাহিকভাবে বাড়ছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে এসব প্রকল্পে নতুন করে বিনিয়োগ বেড়েছে ১,৮২২ কোটি ৫২ লাখ টাকা।

    বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ২০২৪ সালের ডিসেম্বর শেষে টেকসই ও সবুজ প্রকল্পে মোট বিনিয়োগ ছিল ১ লাখ ৫৬ হাজার ৭৬০ কোটি টাকা। ২০২৫ সালের মার্চ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৮ হাজার ৫৮২ কোটি ৫২ লাখ টাকায়।

    বিশ্লেষণে দেখা যায়, শুধু টেকসই প্রকল্পেই মার্চ প্রান্তিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত অর্থায়ন হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৮১৯ কোটি টাকা, যা আগের প্রান্তিকে ছিল ১ লাখ ৪৮ হাজার ১১৫ কোটি টাকা। এ হিসাবে এ খাতে বিনিয়োগ বেড়েছে ১,৭০৪ কোটি টাকা।

    এই সময়ে ব্যাংকগুলো এককভাবে টেকসই প্রকল্পে বিনিয়োগ করেছে ১ লাখ ৪৬ হাজার ৮৫১ কোটি ৭৬ লাখ টাকা এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ করেছে ২,৯৬৭ কোটি ২৯ লাখ টাকা।

    বাংলাদেশ ব্যাংকের ‘সাসটেইনেবল ফাইন্যান্স পলিসি’ অনুযায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ১১টি ক্যাটাগরির আওতায় ৬৮টি পণ্যে ঋণ দিতে পারে, যার অধিকাংশই সবুজ অর্থায়নের আওতায় পড়ে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে কৃষি, সিএমএসএমই, পরিবেশবান্ধব কারখানা, সৌরবিদ্যুৎ, বর্জ্য শোধনাগার (ইটিপি), এবং পরিবেশবান্ধব ইট উৎপাদন।

    সবুজ প্রকল্পেও বিনিয়োগে সামান্য প্রবৃদ্ধি হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বর শেষে যেখানে মোট বিনিয়োগ ছিল ৮,৬৪৫ কোটি টাকা, ২০২৫ সালের মার্চ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৮,৭৬৩ কোটি ৪৭ লাখ টাকায়, প্রবৃদ্ধি ১১৮ কোটি টাকা।

    তবে টেকসই কৃষি খাতে বিনিয়োগে নেতিবাচক প্রবণতা দেখা গেছে। ডিসেম্বর শেষে যেখানে এই খাতে অর্থায়ন ছিল ৮,৭৩১ কোটি টাকা, মার্চ শেষে তা কমে দাঁড়িয়েছে ৭,৯২৪ কোটি ৯৭ লাখ টাকায়। অর্থাৎ এ খাতে ৮০৭ কোটি টাকার বিনিয়োগ কমেছে।

    বাংলাদেশ ব্যাংক প্রতিবছর টেকসই অর্থায়নে উৎসাহ দিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য ‘সাসটেইনেবল রেটিং’ চালু রেখেছে। বিশেষজ্ঞরা মনে করেন, জলবায়ু সহনশীলতা ও সবুজ প্রবৃদ্ধির লক্ষ্যে এই ধারাকে আরও জোরদার করতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন