শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সাংবাদিক নঈম নিজামসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    সাংবাদিক নঈম নিজামসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলায় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী এবং বাংলা ইনসাইডার পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল।

    রোববার (২৭ জুলাই) ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, মামলায় ধার্য তারিখে তারা আদালতে হাজির না হওয়ায় এই পরোয়ানা জারি করা হয়েছে।

    আদালতের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া জানান, সিআইডি গত বছরের ২০ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করে এবং চলতি বছরের ২ জুন আদালত তা আমলে নেয়। পরবর্তীতে আসামিদের হাজির হওয়ার জন্য সমন জারি করা হলেও তারা আদালতে উপস্থিত হননি। বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ আগস্ট দিন ধার্য করেন।

    মামলাটি ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি ব্যারিস্টার এম সারোয়ার হোসেন দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৭ সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিদিন–এ ‘নুসরাতকে দিয়ে বিচ্ছু সামশু সিন্ডিকেটের ফের ষড়যন্ত্রমূলক মামলা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়, যেখানে ব্যারিস্টার সারোয়ারের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয়। এছাড়া বাংলা ইনসাইডার–এও ‘কে এই সারোয়ার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়।

    বাদীপক্ষ দাবি করেন, তিনি নুসরাতের আইনজীবী ছিলেন না; কেবল একটি নারাজি আবেদনের শুনানিতে অংশ নিয়েছিলেন। মামলায় আরও চারজনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে একটি ফেসবুক পেইজের অ্যাডমিন, বর্ণনাকারী, ভিডিও প্রস্তুতকারী ও টেকনিশিয়ান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন