শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • টক-মিষ্টি স্বাদের এই জাপানিজ আপেল সালাদ

    টক-মিষ্টি স্বাদের এই জাপানিজ আপেল সালাদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টক-মিষ্টি স্বাদের এই জাপানিজ আপেল সালাদটি খেতে হালকা আর দারুণ রিফ্রেশিং। এতে আছে আপেল, দই আর কিশমিশ, সাথে একটি মজার ক্রিমি ড্রেসিং। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে দ্রুত বানিয়ে ফেলা যায়, সাইড ডিশ হিসাবেও দারুণ। গরমে নতুন ধরনের হালকা ও মজার কিছু খেতে চাইলে সালাদটি আজই ট্রাই করতে পারেন।

    যা যা লাগবে

    রেসিপি হুবহু অনুসরণ করলে ৬ জনকে পরিবেশন করা যাবে

    • লাল আপেল: ৪টি
    • সেলারি ডাঁটা: ২-৩টি, সুপারশপে না পেলে শসা বা লেটুস ব্যবহার করুন
    • কিশমিশ: এক কাপের তিন ভাগের এক ভাগ

    ড্রেসিংয়ের জন্য

    • জাপানিজ কিউপি মেওনেজ: ৬ টেবিল চামচ (না পেলে: সাধারণ মেওনেজ + ২ চা চামচ সাদা ভিনেগার + ১ চা চামচ চিনি একসাথে ফেটিয়ে নিলেই হবে)
    • টক দই: ১ কাপ
    • লেবুর রস: ১ টেবিল চামচ
    • চিনি: ২ টেবিল চামচ
    • দুধ: দেড় টেবিল চামচ

    যেভাবে তৈরি করবেন

    ১. মাঝারি একটা বাটিতে মেওনেজ, দই, লেবুর রস, চিনি ও দুধ একসাথে ভাল করে ফেটিয়ে নিন।

    ২. আপেল পাতলা স্লাইস করে কেটে নিনি। তারপর এক চা চামচ লবণ মিশানো পানিতে ১-২ মিনিট ভিজিয়ে রাখুন (কালো হয়ে যাওয়া ঠেকাতে)। পানি ঝরিয়ে পরিষ্কার কাপড়ে মুছে নিন।

    ৩. সেলারি ছোট ছোট টুকরা করে নিন।

    ৪. এবার ড্রেসিংয়ের মধ্যে আপেল, সেলারি আর কিশমিশ দিয়ে চামচের সাহায্যে ভালমত মিশিয়ে ফেলুন।

    হয়ে গেলে রিফ্রেশিং জাপানিজ আপেল সালাদ।

    বানিয়ে ফ্রিজে রেখে দিন, খাওয়ার আগে বের করুন। সালাদটি চাইলে ৩ দিন পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ