শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ছাদ বাগানীদের জন্য ১২টি টিপস

     ছাদ বাগানীদের জন্য ১২টি টিপস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ছাদ বাগানীদের জন্য সহজে এই টিপসগুলো মেনে চলুন,তাহলে সফল হতে পারবেন আশা করি। ছাদ বাগানীদের জন্য ১২টি কার্যকরী টিপস নিন্মে দেয়া হলোঃ

    কোকোপিট ব্যবহার করুন:

    মাটির সঙ্গে কোকোপিট (নারকেলের ছোবলার গুড়া) মেশান। এটি পানি ধরে রাখে, আবার অতিরিক্ত পানি নিষ্কাশন করে। গাছ দ্রুত গজায়, ওজনও কম।

    খৈল-পচা পানি দিন:

    সরিষার খৈল ৫-১৫ দিন পচিয়ে পানি তৈরি করুন। এটি গাছের জন্য প্রাকৃতিক ‘বিরিয়ানি’। গন্ধ কমাতে গুড় মেশাতে পারেন।

    বায়োডামা সলিট ব্যবহার করুন:

    মাটির ক্ষতিকর ছত্রাক দমন ও জৈব সার হিসেবে বায়োডামা কার্যকর। মাটি ঝুরঝুরে হয়।

    ভালো জাতের বীজ নিন:

    নিজে বীজ শোধন করে চারা তৈরি করা উত্তম। ছত্রাকনাশক (ম্যানসার/মেটারিল) দিয়ে বীজ ভিজিয়ে নিন।

    বেশি গাছ নয়, পর্যাপ্ত জায়গা দিন:

    একটা টবে একটি গাছই দিন। ফলনের জন্য গাছে পর্যাপ্ত আলো-বাতাস ও পুষ্টি দরকার।

    সহজ মাচা তৈরি করুন:

    ফলের ক্রেটের চারপাশে লাঠি বেঁধে লতানো গাছের জন্য মাচা তৈরি করুন। মাটিতে ৪০% জৈব সার (পাতা পচা/ভার্মি/গোবর) দিন।

    নিয়মিত নিম কীটনাশক স্প্রে করুন:

    সপ্তাহে একবার নিম কীটনাশক এবং মাসে একবার ইপসম সল্ট ও হাইড্রোজেন পারঅক্সাইড স্প্রে করুন।

    শাকসবজি দিয়ে শুরু করুন:

    ডাটা, পুই, লালশাক, ধনেপাতা লাগিয়ে দ্রুত ফলাফল পাবেন। প্রেরণা পাবেন। লালশাকের জন্য নেট ব্যবহার করুন।

    ফুল ঝরা রোধ করুন:

    ফুল এলে প্রানোফিক্স/মিরাকুরান স্প্রে করুন। পরাগায়ন না হলে নিজে হাতে করুন। ম্যানসার, মেটারিল ও অনুখাদ্য রাখুন।

    পানি দিতে হবে বুঝে-শুনে:

    অতিরিক্ত পানি বা পানি-স্বল্পতা গাছের শত্রু। গাছের চাহিদা অনুযায়ী পানি দিন।

    পাতা ও পোকা পর্যবেক্ষণ করুন:

    পাতার নিচে দেখুন, পোকা থাকলে সে ক্স ফোরেমান ফাঁদ দিন। ছিদ্র হলে সাইপারমেত্রিন দিন।

    ঘরোয়া কীটনাশক বানান:

    রসুন ও লবঙ্গ বেটে পানি স্প্রে করুন। মরিচ গাছে নেপথলিন বেঁধে দিন। পাতার কোকড়ানো সমস্যা হলে ইমিটাফ/ভেকটিন ব্যবহার করুন।

    সব চেষ্টা করে কাজ না হলে গাছের অবস্থান পরিবর্তন করুন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ