শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • চিকিৎসাধীন সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীকে দেখতে হাসপাতালে পেশাজীবী নেতৃবৃন্দ

    চিকিৎসাধীন সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীকে দেখতে হাসপাতালে পেশাজীবী নেতৃবৃন্দ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জ্বর ও চিকনগুনিয়ায় আক্রান্ত সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর শারীরিক অবস্থা বর্তমানে উন্নতির দিকে। তিনি বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে দেখতে পেশাজীবী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতাকর্মীরা আজও ছুটে আসেন।

    শুক্রবার সকালে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন পিজি হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং কাদের গনি চৌধুরীর চিকিৎসার খোঁজখবর নেন। তিনি শয্যার পাশে কিছু সময় অবস্থান করে তার সুস্থতা কামনা করেন।

    এছাড়াও তাকে দেখতে আসেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. এমতাজ হোসেন, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদক তৌহিদুর রহমান মিন্টু, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরফাতুর রহমান আপেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালক (মিডিয়া) রফিকুল ইসলাম পান্না, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডা. নজরুল ইসলাম, প্রক্টর প্রফেসর ডা. শেখ ফরহাদ এবং বিশিষ্ট সাংবাদিক শাহাবুদ্দীন শিকদার, শহিদুল ইসলাম, জহিরুল ইসলাম চৌধুরী বাবু, মোরসালিন নোমানী, খুরশীদ আলম, আবুল কালাম, নিজাম উদ্দিন, মোশাররফ হোসেন, আল আমিন, লায়ন আল আমিন, রফিক লিটন, জিয়াউর রহমান, হাফিজুর রহমান শফিক, মেহেদী হাসান, রিমন মাহফুজ, আবদুল হালিম, রিয়েল রোমান, ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন প্রমুখ।

    এ ছাড়া মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন এম-ট্যাব কেন্দ্রীয় সংসদের সভাপতি একে মুসা লিটন, মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব, সিনিয়র সহ-সভাপতি খাজা মাঈনুদ্দিন মঞ্জু, সহ-সভাপতি এ কে এম সাইদুল ইসলাম খোকন, সিনিয়র যুগ্ম মহাসচিব দবির উদ্দীন খান তুষার, যুগ্ম মহাসচিব মামুনুর রশিদ মামুন, এস এম আব্দুল বাকী শিশির, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, অর্থ সম্পাদক এমাদুল হক, আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান, সদস্য রতন ইসলাম রানা, মো. ইকরামুল ইসলাম, আবু সাঈদ এবং নার্সেস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি সুজন মিয়াসহ আরও অনেকে তাকে দেখতে আসেন।

    সাংবাদিক কাদের গনি চৌধুরী বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন