শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ফেসবুকে পোস্ট দিয়ে জনকণ্ঠের সব কার্যক্রম বন্ধের ঘোষণা

    ফেসবুকে পোস্ট দিয়ে জনকণ্ঠের সব কার্যক্রম বন্ধের ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দৈনিক জনকণ্ঠের সব ধরনের কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে পত্রিকাটির ভেরিফায়েড ফেসবুক পেজে। শনিবার (২ আগস্ট) দুপুরে দেওয়া ওই পোস্টে পত্রিকাটি সাময়িকভাবে বন্ধের বিষয়টি জানানো হয়।

    পোস্টে উল্লেখ করা হয়, আগস্ট উপলক্ষে স্বৈরাচারের দোসর হিসেবে জনকণ্ঠ পত্রিকা গতকাল কালো রঙ ধারণ করেছিল। এর প্রতিবাদে আজ লাল রঙে পত্রিকা প্রকাশের উদ্যোগ নেওয়া হলে, পত্রিকার সম্পাদক শামিমা এ খান ‘জুলাই বিপ্লব’-এর পক্ষে থাকা সব সাংবাদিককে চাকরিচ্যুত করেন।

    এই ঘটনার প্রতিক্রিয়ায় জানানো হয়, বিষয়টির সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত জনকণ্ঠের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। তবে কেউ যদি ব্যক্তিগত উদ্যোগে পত্রিকা প্রকাশ করেন, সেটির দায়ভার সম্পূর্ণভাবে তাঁর নিজের হবে।

    এই ঘোষণার পর জনকণ্ঠের ভবিষ্যৎ কার্যক্রম ও অভ্যন্তরীণ সংকট নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে পত্রিকা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন