শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে ছাত্রদলের সমাবেশ শুরু

    কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে ছাত্রদলের সমাবেশ শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র সমাবেশ শুরু হয়েছে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে।

    রোববার (৩ আগস্ট) বিকেল ৩টা ১৫ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের সূচনা হয়। এরপর উপস্থিত সকলে জাতীয় সংগীত পরিবেশন করেন।

    ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঞ্চে উপস্থিত আছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।

    এদিকে, ইতোমধ্যে ছাত্র সমাবেশ লোকে লোকারণ্য হয়ে উঠেছে। জমায়েত হয়েছেন সারা দেশ থেকে আসা সংগঠনটির হাজার হাজার নেতাকর্মী।

    বাস বা পিকআপ দূরে থামিয়ে রেখে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে পৌঁছান নেতাকর্মীরা। তাদের প্রায় সবার মাথায় ব্যান্ড, হাতে জাতীয় পতাকা ও ছাত্রদলের পতাকা।

    তারা স্লোগান দেন ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘জিয়ার সৈনিক এক হও’, ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘খালেদা জিয়া ভয় নাই’ প্রভৃতি।

    সমাবেশে আগত ছাত্রদল নেতারা জানিয়েছেন, জুলাই-আগস্ট গণআন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এ কর্মসূচির মাধ্যমে তারা নতুন এক রাজনৈতিক বার্তা জাতির সামনে তুলে ধরতে চান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন