শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সাবধান! এই ৬ গাছে সাপের উপস্থিতি বেশি

    সাবধান! এই ৬ গাছে সাপের উপস্থিতি বেশি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাপকে অনেকেই ভয়ংকর প্রাণি মনে করেন। তবে বাস্তবে এটি ততটা হুমকিস্বরূপ নয়। বরং বলা যায়, সাপ একটি আত্মরক্ষামূলক প্রাণি—যেটি শুধুমাত্র তখনই কামড়ায়, যখন নিজেকে বিপদের মধ্যে পড়ে মনে করে। যদিও অনেক সময় ভুলভাবে বিপদ আঁচ করে, আর সেই কারণে কামড় দেয়। ফলে প্রতিবছর সাপের কামড়ে প্রাণ হারান গড়ে ৬-৭ হাজার মানুষ।

    এজন্য সব সময় সতর্ক থাকাই বুদ্ধিমানের কাজ হবে। বিশেষ করে বর্ষার সময়টাতে, সাপের আনাগোনা বেশি থাকে। ফলে দুর্ঘটনাও বেশি ঘটে। এজন্য বাড়ির চারপাশে কার্বলিক এসিড ছড়িয়ে রাখতে পারেন। এছাড়া কিছু গাছ আছে যা সাপকে আকর্ষণ করে, সেগুলো বাড়িতে না রাখাই ভালো।

    সাপ সাধারণত ঠান্ডা, স্যাঁতসেঁতে এবং ছায়াযুক্ত স্থান পছন্দ করে। কিছু বিশেষ গাছ আছে যেগুলো সাপেদের কাছে খুবই আকর্ষণীয়। এসব গাছের গুঁড়ি, শেকড়, আর ছায়াময় পরিবেশ সাপেদের লুকিয়ে থাকার আদর্শ জায়গা হয়ে দাঁড়ায়।

    কলা গাছ

    কলার গাছের চারপাশ নমনীয়, আর্দ্র ও ছায়াময় থাকে যা সাপেদের খুব প্রিয়। বিশেষ করে বৃষ্টির দিনে, গাছের গোড়া ও গোঁজার ফাঁকে তারা লুকিয়ে থাকতে খুবই পছন্দ করে।

    অশথ্ব ও বট গাছ

    এই দুই গাছ গরমকালে ছায়া দিলেও বর্ষায় হতে পারে বিপদের কারণ। মোটা গুঁড়ি, ঝুলন্ত শিকড় আর আর্দ্র পরিবেশ সাপেদের লুকোবার আদর্শ জায়গা। বর্ষায় গাছের ছায়ার নিচে হাঁটার সময় সাবধান থাকুন।

    বাঁশ গাছ

    বাঁশঝাড় সাধারণত ঘন ও নিচে ভিজে জমি তৈরি করে। এমন পরিবেশে সাপেরা গর্ত করে থাকতে খুব ভালোবাসে। অনেক সময় বাঁশের ফাঁপা কাণ্ডেও সাপ ঢুকে বসে থাকে!

    তুলসী গাছ

    যদিও তুলসী গাছ পবিত্র ও জীবাণুনাশক বলে ধরা হয়, তবে এর চারপাশে ঝোপঝাড় বা আগাছা জমে থাকলে, সেখানে সাপ লুকিয়ে পড়তে পারে। তাই বর্ষাকালে তুলসী গাছের চারপাশ পরিষ্কার রাখা খুব জরুরি।

    নিম গাছ

    নিমের শুকনো পাতার গাদায় উষ্ণ ও সুরক্ষিত আশ্রয় পায় সাপেরা। তাই বাড়ির চারপাশে নিম গাছ থাকলে, তার নিচের এলাকা নিয়মিত ঝেঁটে পরিষ্কার রাখুন।

    জুঁই, কন্টকযুক্ত ও রসালো পাতাওয়ালা গাছ

    এই ধরনের গাছে ঘন পাতা, কাঁটা আর প্রচুর ফাঁকা জায়গা থাকে, যেগুলো বর্ষাকালে সাপেদের আশ্রয় নিতে সাহায্য করে। বিশেষ করে ফুলের গাছ ও ঝোপগুলো নিয়মিত ছাঁটাই ও পরিস্কার না করলে, সমস্যা বাড়তে পারে।

    এছাড়া ল্যান্টানা, তুলসী, চম্পা, লেবু, অপরাজিতা, রাবার গাছ, সাইপ্রাস, চন্দন গাছ, ওক, গাছের আশেপাশে সাপের উপস্থিতি বেশি দেখা যায়, কারণ এই গাছগুলো সাপকে আকর্ষণ করে। তবে অনেকেই মনে করেন এসব গাছের বা ফুলের গন্ধু বিমোহিত হয়ে সাপ গাছের কাছে আসে। এই ধারণা কিন্তু একেবারেই ভুল।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ