শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ঘরে বানিয়ে ফেলুন সুস্বাদু আপেলের ক্যান্ডি

    ঘরে বানিয়ে ফেলুন সুস্বাদু আপেলের ক্যান্ডি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আপেল খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আর যদি সেই আপেল দিয়েই তৈরি হয় রঙিন, চকচকে ও মিষ্টি ক্যান্ডি, তাহলে ছোট-বড় সবাই মুগ্ধ হবেই। সহজ কিছু উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে ফেলতে পারেন এই সুস্বাদু ও স্বাস্থ্যকর ক্যান্ডি, যা বাচ্চাদের জন্যও দুর্দান্ত একটি টিফিন আইটেম হতে পারে।

    উপকরণ :

    • সবুজ আপেলের রস ১ কাপ
    • লেবুর রস ১ টেবিল চামচ
    • চিনি ১ কাপ
    • পানি ১/২ কাপ
    • জেলেটিন ২ টেবিল চামচ
    • ফুড কালার কয়েক ফোঁটা (সবুজ)

    প্রস্তুত প্রনালী: আপেলের রস, লেবুর রস,চিনি আর পানি চুলায় দিব। ফুটে গেলে জেলেটিন দিব। অনবরত নাড়তে থাকব। জেলেটিন মিশে গেলে ফুড কালার দিব। তারপর চুলা থেকে নামিয়ে ছেঁকে নিব। ছোট ছোট মোল্ডে ঢেলে নিব। তারপর ফ্রিজে রাখব সেট হওয়া পর্যন্ত। তারপর ফ্রিজ থেকে বের করে চিনি দিয়ে গড়িয়ে নিব।

    বাড়ির সবার জন্য হোক মজাদার এক ট্রীট—স্বাদে, গন্ধে ও উপস্থাপনায় আলাদা এই ক্যান্ডি সহজেই জিতে নেবে সবার মন। আপনি চাইলে এটি একটি এয়ারটাইট কনটেইনারে রেখে কয়েকদিন সংরক্ষণও করতে পারেন। বাচ্চাদের টিফিন হোক বা বিকেলের নাস্তা—ঘরে তৈরি এই ক্যান্ডি হয়ে উঠবে সবার প্রিয়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ