শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • লন্ডনে তারেক রহমান ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

    লন্ডনে তারেক রহমান ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

    সূত্র জানায়, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, সরকার গঠনের সম্ভাব্য রূপরেখা, এবং বিএনপির নির্বাচনী পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিএনপি যদি নির্বাচনে জয়লাভ করে, তাহলে তারা কী ধরনের সরকার গঠন করবে-এমন বেশ কিছু মৌলিক বিষয় বৈঠকে গুরুত্ব পায়।

    বৈঠকের নির্দিষ্ট সময় ও স্থান, আলোচনা কতটা ফলপ্রসূ ছিল কিংবা ভবিষ্যতে এ ধরনের সংলাপ আরও চলবে কি না-এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবুও কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বৈঠক বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন