শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ভিন্ন স্বাদের মিষ্টিকুমড়ার মোরব্বা

    ভিন্ন স্বাদের মিষ্টিকুমড়ার মোরব্বা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চাল কুমড়ার মোরব্বা তো খেয়েছেন। কখনো কি মিষ্টিকুমড়ার মোরব্বা খেয়েছেন? এটি তুর্কির একটি জনপ্রিয় খাবার। তুর্কিতে এই পদটিকে কাবাক তাতলিসি বলা হয়ে থাকে। কাবাক শব্দটি কুমড়ার জন্য ব্যবহৃত হয়। তাতলি মানে মিষ্টি। কাবাক তাতলিসি মানে কুমড়া দিয়ে তৈরি মিষ্টি। শরতের সময়ে তুর্কি স্থানীয় রেস্তোরাঁয় এবং প্রায় সব বাড়িতে তৈরি করা হয়। স্বাদে অসাধারণ এটি তৈরি করা খুব সহজ। আপনি চাইলেও তৈরি করতে পারবেন।

    আসুন জেনে নেওয়া যাক কীভাবে মিষ্টিকুমড়ার মোরব্বা তৈরি করবেন-

    উপকরণ

    ১. মিষ্টিকুমড়ার টুকরা ১২টি

    ২. ঘি বা মাখন ২ টেবিল চামচ

    ৩. চিনি আধা কাপ

    ৪. পানি ৪ টেবিল চামচ

    ৫. এলাচ ১-২ টি

    ৬. দারুচিনি ১ টি

    ৭. পেস্তা বাদাম কুঁচি সাজানোর জন্য

    প্রস্তুত প্রণালি

    মিষ্টিকুমড়া কিউব করে কেটে নিন। ধুয়ে পানি ঝরিয়ে নিন। মাঝারি তাপে একটি ননস্টিক প্যানে ঘি অথবা বাটার গলিয়ে নিন। মিষ্টিকুমড়ার টুকরোগুলোর উভয় পাশ হালকা সোনালি করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে ঘি থেকে তুলে রাখুন।

    এবার একই প্যানে চিনি, পানি, ছোট এলাচ এবং দারুচিনি একসঙ্গে মিশিয়ে সিরাপ তৈরি করুন। সিরাপে বুদবুদ দেখা গেলে ভাজা মিষ্টিকুমড়ার টুকরো গুলো দিয়ে ৮ থেকে ১০ মিনিট কম তাপে জ্বাল দিন নরম না হওয়া পর্যন্ত। নরম হয়ে গেলে নামিয়ে পেস্তা বাদামের গুঁড়া ছড়িয়ে পরিবেশন করুন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ