শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • দলে ঐক্য বজায় রাখার আহ্বান তারেক রহমানের

    দলে ঐক্য বজায় রাখার আহ্বান তারেক রহমানের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিভিন্ন চ্যালেঞ্জের মুখে দলীয় ঐক্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার (১০ আগস্ট) রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

    তারেক রহমান বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে জনগণের অধিকার বাস্তাবায়িত হবে। জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠাই চব্বিশের আন্দোলনের মূল লক্ষ্য।

    উল্লেখ্য, দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। নগরীর মাদ্রাসা মাঠসংলগ্ন ঈদগাহ রোডে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    রাজশাহী মহানগরীর সাংগঠনিক সাতটি থানা ও ৩৫টি ওয়ার্ডের কাউন্সিলর, ডেলিগেটসহ হাজারো নেতাকর্মী এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন