শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • হাজারীবাগে ভিডিও ভাইরাল, নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    হাজারীবাগে ভিডিও ভাইরাল, নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর হাজারীবাগের গণকটুলি সিটি কলোনিতে প্রকাশ্যে মাদক বিক্রি করতে দেখা যায় সাবা নামে এক নারীকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ইয়াবা বিক্রির একটি ভিডিও ভাইরাল হলে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে বিষয়টি।

     

    গতকাল রাতে সায়েন্সল্যাব ক্যাম্প সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে সাবাকে গ্রেপ্তার করা হয়। পরে যাচাই-বাছাই শেষে তাকে হাজারীবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

     

    স্থানীয় সূত্রে জানা গেছে, সাবা পূর্বে নারায়ণগঞ্জের টানবাজার এলাকায় থাকতেন। পরবর্তীতে হাজারীবাগের মাদক ব্যবসায়ী দিপুকে বিয়ে করে বর্তমানে রাজধানীতে ইয়াবা ব্যবসা চালাচ্ছেন। অভিযোগ রয়েছে, নারায়ণগঞ্জ থেকে ইয়াবা এনে গণকটুলি এলাকায় বিক্রি করে তিনি রাতারাতি কোটি টাকার মালিক হয়েছেন এবং অবৈধ অর্থে বাড়িঘর ক্রয় করেছেন। বর্তমানে সেই বাসস্থান ভাড়া দিয়ে বিলাসবহুল জীবনযাপন করছেন তিনি।

     

    এলাকাবাসীর অভিযোগ, সাবার মা পূর্বে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং নারায়ণগঞ্জের টানবাজারের একজন জনপ্রতিনিধি ছিলেন। তার মা-সহ পরিবারের একাধিক সদস্য ও আত্মীয়-স্বজন মাদক ব্যবসায় জড়িত। স্থানীয়রা আরও অভিযোগ করেন, কিছু অসাধু পুলিশ সদস্যের সঙ্গে সাবার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

     

    এদিকে, একই এলাকায় রোজি ওরফে মনুর শালী, স্বপন ওরফে বরিশাইলা স্বপন, সাঈদ, রিপন ওরফে মাদরি রিপন, কালন ওরফে ইয়াবা কালন, আক্তার ওরফে কেরামবোর্ড আক্তার, শুখি, সাবানা, লিটন ওরফে মুরগি লিটন, ইয়াসিন, সান্ত ওরফে ইয়াবা সান্ত, জুল্লা, ইউসুফ ওরফে গালকাটা ইউসুফ, আমির ওরফে গাঁজা আমিরসহ একাধিক ব্যক্তি প্রকাশ্যে মাদক ব্যবসা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

     

    এদের সহযোগিতা করছে “সোর্স আমির” নামে পরিচিত এক ব্যক্তি, যিনি নিজেকে সেনাবাহিনী, র‍্যাব ও ডিবি পুলিশের সোর্স হিসেবে পরিচয় দেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে। এমনকি কেরানীগঞ্জে চাঁদাবাজির একটি মামলায় তিনি দুই বছরের সাজাপ্রাপ্ত হয়েছেন, যা বর্তমানে বিচারাধীন।

    স্থানীয়রা দ্রুত এসব মাদক ব্যবসায়ী ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন