বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • বনানীতে সিসা বারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

    বনানীতে সিসা বারে যুবককে ছুরিকাঘাতে হত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর বনানীতে ‘৩৬০ ডিগ্রি’ নামের একটি সিসা বারে রাহাত হোসেন রাব্বি (৩১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

    বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার জানান, বনানী ১১ নম্বর রোডের ১০০ নম্বর ভবনে সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে কথা–কাটাকাটির এক পর্যায়ে রাব্বির পূর্বপরিচিত কয়েকজন যুবক তাঁর পায়ে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

    ওসি আরও বলেন, রাব্বি তাঁর বন্ধুদের সঙ্গে সিসা বারে ছিলেন। কথা–কাটাকাটির জেরে এ হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্তরা প্রায়ই ওই সিসা বারে আসতেন। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    নিহত রাব্বির চাচাতো ভাই শাকিল শাজাহান ও ফুফু কাজল আক্তার জানান, রাব্বি ইন্টারনেট ব্যবসায়ী ছিলেন। মহাখালী এলাকার রবিউল আলম হাজারীর দুই ছেলের মধ্যে তিনি বড়। বুধবার রাতে বন্ধুদের সঙ্গে বের হয়ে আর বাসায় ফেরেননি তিনি। ভোরে তাঁর মুঠোফোন থেকে রাব্বির এক বন্ধু খবর দেন যে, তিনি ছুরিকাঘাতে আহত হয়েছেন। পরে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    শাকিল শাজাহান আরও বলেন, ভোরে ওই ভবনের সিঁড়ি দিয়ে নামার সময় মুন্না নামের এক পরিচিত যুবক ও তাঁর সঙ্গী আরও পাঁচ–ছয়জন রাব্বিকে মারধর করে এবং বাঁ ঊরুতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

    বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. আমজাদ শেখ বলেন, খবর পেয়ে সকাল সাড়ে সাতটার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে রাব্বির লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্রের আঘাতে তাঁর মৃত্যু হয়েছে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ