বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  • ভাটারায় নির্মাণাধীন ভবনের পানির ট্যাঙ্ক থেকে তিনজনের মরদেহ উদ্ধার

    ভাটারায় নির্মাণাধীন ভবনের পানির ট্যাঙ্ক থেকে তিনজনের মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর ভাটারা থানার একটি আবাসিক এলাকার নির্মাণাধীন ভবনের পানির ট্যাঙ্ক থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    নিহতরা হলেন ফরিদুল (৪০), রাব্বি (১৭) এবং লিটন (৩৫)। তাদের গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রামে।

    এছাড়া আরও একজনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    শনিবার (১৬ আগস্ট) দুপুর একটা থেকে দেড়টার মধ্যে এই তিনজনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান।

    তিনি বলেন, জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর আসে ওই আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি বাড়ির পানির ট্যাঙ্কে চারজন নামার পরে আর কেউ বের হননি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে ট্যাঙ্কের ভেতরে তিনজন মারা গেছেন এবং একজন অসুস্থ অবস্থায় আছেন।

    তিনি আরও বলেন, নিহতরা নির্মাণাধীন ভবনে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। নির্মাণকাজে ব্যবহৃত বাঁশ ও খুঁটি খোলার জন্য তারা সেখানে নেমেছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ