শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নির্বাচনী প্রস্তুতি যথাযথভাবে নিচ্ছে ইসি, তবে আইনশৃঙ্খলা কিছুটা দুর্বল

    নির্বাচনী প্রস্তুতি যথাযথভাবে নিচ্ছে ইসি, তবে আইনশৃঙ্খলা কিছুটা দুর্বল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপি প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে দলটি নির্বাচন প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রবাসীদের ভোটাধিকার এবং নির্বাচনী আসনের সীমানা নির্ধারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছে।

    রোববার (১৭ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম খান সাংবাদিকদের এসব তথ্য জানান।

    তিনি জানান, ইসি তাদের নির্বাচনী প্রস্তুতি যথাযথভাবে নিচ্ছে। তবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের কিছু উদ্বেগ আছে। বিএনপিও মনে করে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা দুর্বল হয়েছে, কিন্তু নির্বাচন কয়েক মাস পরে হওয়ায় এই সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তারা আশাবাদী। ইসি জানিয়েছে, প্রয়োজনে তারা নির্বাচনে অধিক সংখ্যক সেনা সদস্য এবং সমুদ্র উপকূলবর্তী এলাকায় কোস্টগার্ড ও নৌবাহিনী মোতায়েনের অনুরোধ করবে। বিএনপিও রাজনৈতিক দল হিসেবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর জোর দিয়েছে।

    প্রবাসীদের ভোট প্রসঙ্গে তিনি জানান, বিএনপির দাবির পরিপ্রেক্ষিতে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। যাদের এনআইডি এবং ই-পাসপোর্ট আছে, তাদের ভোটাধিকার নিশ্চিত করার চেষ্টা চলছে। বিএনপি সাধারণ পাসপোর্টধারীদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অনুরোধ জানিয়েছে। তবে এক্ষেত্রে ভুয়া পাসপোর্টধারীদের বিষয়ে যাচাই-বাছাই করার পরামর্শ দিয়েছে।

    সীমানা পুনর্নিধারণ প্রসঙ্গে বিএনপির এ বর্ষীয়ান নেতা বলেন, ইসি নির্বাচনী এলাকার ভৌগোলিক অখণ্ডতা, জেলা ও উপজেলার অখণ্ডতা এবং ভোটার সংখ্যাকে মূলনীতি হিসেবে বিবেচনায় নিয়ে সীমানা নির্ধারণের কাজ করছে। আইন অনুযায়ী রাজনৈতিক দলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ জানানোর সুযোগ নেই। কেবল সংক্ষুব্ধ ব্যক্তিরাই অভিযোগ জানাতে পারেন।

    নির্বাচন কমিশনের আচরণবিধি সংশোধনের বিষয়ে তিনি আরও জানান, ইসি তাদের প্রস্তাবিত আচরণবিধির খসড়া বিএনপির কাছে পাঠিয়েছিল, যার ওপর বিএনপি তাদের মতামত দিয়েছে। এখন ইসি সেই মতামত পর্যালোচনা করছে।

    আরপিওতে ‘না ভোট’ বিধান প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, এটি আমাদের দলের প্রস্তাব ছিল না। যদি ইসি এ বিষয়ে কোনো পরিবর্তন আনতে চায়, তবে তারা দলের ভেতরে আলোচনা করে মতামত দেবে।

    অন্য একজন রাজনৈতিক নেতার ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না’ এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ইসি যেহেতু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং প্রধান উপদেষ্টা নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন, তাই এ বিষয়ে তাকেই জিজ্ঞাসা করা উচিত।

    জোটের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা— জানতে চাইলে তিনি বলেন, এখনো তফসিল ঘোষণা না হওয়ায় এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। যারা যুগপৎ আন্দোলনে একসঙ্গে কাজ করেছেন, তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে একসঙ্গে কাজ করবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন