বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

বিএনপি চেয়ারপারসনের ঘনিষ্ঠ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে

বিএনপি চেয়ারপারসনের ঘনিষ্ঠ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। দলের নেতাকর্মীরা তার আশু সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বুধবার (২০ আগস্ট) শিমুল বিশ্বাসের ছেলে নিপুন বিশ্বাস সাংবাদিকদের এ তথ্য জানান। 

তিনি বলেন, বাবা গত সোমবার (১৮ আগস্ট) পাবনা থেকে ঢাকায় আসার পথে অসুস্থ অনুভব করেন। পরে সেদিনই তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. আব্দুল মালেকের অধীনে ভর্তি করা হয়। 

নিপুন বিশ্বাস বলেন, আব্বুর ফুসফুসে সমস্যা থাকায় শ্বাসকষ্ট এবং ঘুমের সমস্যা দেখা দেয়। পরে ডাক্তার দ্রুততার সঙ্গে কিছু পরীক্ষার মাধ্যমে চিকিৎসা শুরু করেন।

তিনি আরও বলেন, বর্তমানে আব্বুর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ডাক্তার চিকনগুনিয়াসহ আরও কয়েকটি রোগের টেস্ট দিয়েছেন। পরিবারের সদস্য ছাড়া আব্বুর সঙ্গে কাউকে সাক্ষাৎ না করার জন্য চিকিৎসক কঠোরভাবে নির্দেশ দিয়েছেন। 

শিমুল বিশ্বাসের ছেলে বলেন, আমরা পরিবারের পক্ষ থেকে আব্বুর সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করছি। 

এদিকে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম জানান, মেহনতি মানুষের আস্থা ও অকৃত্রিম বন্ধু শামছুর রহমান শিমুল বিশ্বাসের সুস্থতার জন্য শ্রমিক দলের সব জেলা, মহানগর, বেসিক ইউনিয়ন ও আঞ্চলিক কমিটিকে নিজ নিজ ইউনিট, প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে দোয়া মাহফিলের আয়োজন করার জন্য শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান সংশ্লিষ্ট সব নেতাদের অনুরোধ জানিয়েছেন।
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন