শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ভিন্ন স্বাদের পদ: গরুর মাংসের শুটকি রান্না

    ভিন্ন স্বাদের পদ: গরুর মাংসের শুটকি রান্না
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলার ঐতিহ্যবাহী খাবারের তালিকায় শুটকির নাম আলাদা করে উল্লেখ করার মতো। তবে শুধু মাছ নয়, বিশেষভাবে তৈরি গরুর মাংসের শুটকিও ভোজনরসিকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। সুগন্ধি মসলা আর ঝাল–মশলার মিশ্রণে রান্না করা গরুর মাংসের শুটকি ভাতের সঙ্গে যেন অতুলনীয় স্বাদের এক অনন্য পদ। এই বিশেষ রান্নাটি শুধু পেট ভরায় না, খাবারের টেবিলে নিয়ে আসে ভিন্ন স্বাদের আনন্দ।

    • গরুর মাংসের শুটকি রান্নার নিয়ম 

    উপকরণ 
    (১) গরুর মাংসের শুটকি- ১/২ কেজি ( আগে থেকে হাড় ছাড়া গরুর মাংস ছোট ছোট টুকরা করে কেটে, ধুয়ে সুই-সুতা দিয়ে ২-৩ দিন ধরে কড়া রোদে লবণ ও হলুদ গুঁড়া মাখিয়ে  শুকিয়ে নিতে হবে)
    (২) পেঁয়াজ কুঁচি- ১ বাটি
    (৩) রসুন বাটা- ১ টেবিল চামচ
    (৪) আদা বাটা- ১ টেবিল চামচ
    (৫) মরিচ গুঁড়া- ১ চা চামচ
    (৬) হলুদ গুঁড়া- ১/২ চা চামচ
    (৭) ধনিয়ে গুঁড়া- ১ চা চামচ
    (৮) জিরা বাটা/ জিরা গুঁড়া- ১/২ চা চামচ
    (৯) কাঁচা মরিচ- ২ চা চামচ
    (১০) এলাচ-৩ টি
    (১১) দারচিনি টুকরা- ৩টি
    (১২) রসুনের কোয়া- ৫/৬টি
    (১৩) তেল- ১/৩ কাপ
    (১৪) লবণ- পরিমাণমতো
     প্রণালী
    ১. প্রথমে গরুর মাংসের শুটকি গরম পানিতে ভালোভাবে ধুয়ে নিন।
    ২. এবার প্রেশার কুকার-এ সামান্য পানি দিয়ে চুলায় বসিয়ে দিন। যখন ৭-৮টা সিটি দিবে, তখন চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিন।
    ৩. তারপর একটি প্যান-এ মসলাগুলো দিয়ে ভেজে নিন। অনেকে রসুনের কোয়া বাগাড়ে দিতে পছন্দ করেন, যদি রসুনের স্মেল ভালো লাগে তাহলে আস্ত রসুনই দিতে পারেন।
    ৪. এরপর এতে পেঁয়াজ কুচি ও আদা-রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ মসলা দিয়ে কষিয়ে নিন।
    ৫. মসলা কষানো হয়ে গেলে তাতে বিফ শুটকি দিয়ে ভালো করে কষিয়ে নিন।
    ৬. এখন এক কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে রাখুন।
    ৭. পানি শুকিয়ে তেল উঠে এলে নামিয়ে নিন!
    হয়ে গেল, মজাদার ময়মনসিংহের বিখ্যাত গরুর মাংসের শুটকি! তাহলে ট্রাই করুন আপনিও!


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ