বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • মহাখালীর ফিলিং স্টেশনের আগুনে দগ্ধ নিরাপত্তাকর্মীর মৃত্যু

    মহাখালীর ফিলিং স্টেশনের আগুনে দগ্ধ নিরাপত্তাকর্মীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মহাখালীতে ইউরেকা ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ হওয়া নিরাপত্তাকর্মী মীর হোসেন (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

    শনিবার (২৩ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার।

    তিনি জানান, গত রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ইউরেকা পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন লাগে। এতে দগ্ধ হন মীর হোসেন। রাতেই তাকে বার্ন ইনস্টিটিউটে আনা হয়। শ্বাসনালীসহ তার শরীরের প্রায় ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। আইসিইউতে ভর্তি থাকার পর সেখানেই তার মৃত্যু হয়।

    পাম্পটির ক্যাশিয়ার শাদাকাত হোসেন জানান, মীর হোসেনের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলায়। তিনি দীর্ঘ প্রায় ২০ বছর ধরে ইউরেকা ফিলিং স্টেশনে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করছিলেন।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ