শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সাংবাদিক বিভুরঞ্জনের মৃত্যু তদন্ত করুন: এনডিবি

    সাংবাদিক বিভুরঞ্জনের মৃত্যু তদন্ত করুন: এনডিবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যুতদন্ত করার আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। 

    ২৩ আগস্ট প্রেরিত এক বিবৃতিতে এনডিবি চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ বলেন, নির্মম মৃত্যুতদন্ত ব্যতিত কোনোভাবেই সাংবাদিক বিভুরঞ্জন সরকারের বিষয়ে অন্তবর্তী সরকারের কোনো বক্তব্য জনগণ বিশ্বাস করবে না। তাই চাই সুষ্ঠু তদন্ত করা হোক, সেই সাথে জানানো হোক কিভাবে একজন সিনিয়র সাংবাদিকের লাশ মেঘনা নদীতে পাওয়া গেলো!

    নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী দ্রুত সময়ের মধ্যে ‘সাংবাদিক সুরক্ষা আইন’-এর মাধ্যমে তাদের রুটি-রুজি-জীবন-জীবিকা নিশ্চিতের পাশাপাশি সরকারের পক্ষ থেকে নিরাপত্তা এবং লেখার স্বাধীনতা নিশ্চিত করারও দাবি জানান বিবৃতিতে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন