বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

সব দলের ভেতর ঐক্য থাকা দরকার: রিজভী

সব দলের ভেতর ঐক্য থাকা দরকার: রিজভী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

হাসিনার পরিবারের রাজত্বের পুনরাবৃত্তি হতে না দিতে চাইলে সব দলের ভেতর ঐক্য থাকা দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (২৪ আগস্ট) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া পরিষদের পক্ষ থেকে রিকশা ও ভ্যানগাড়ি চালকদের মাঝে বৃষ্টির পোশাক বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

৫ আগস্টের পর যে অর্জন এসেছে তা ধরে রাখার আহ্বান জানিয়ে রিজভী বলেন,  ‘ছোটখাটো বিষয়ে মতানৈক্য তৈরি করে ১৫-১৬ বছরের দুর্বিষহ দিন যেন ফিরে না আসে।’

রিজভী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। সরকারের আন্তরিকতার অভাব আছে তা নয়। দ্রব্য মূল্য কিছুটা নিয়ন্ত্রণে এলেও কর্মসংস্থান তৈরি হয়নি। দিন দিন কলকারখানা সব বন্ধ হয়ে যাচ্ছে।’
 
কর্মসংস্থান না থাকলে দুর্ভিক্ষের আলামত তৈরি হয় উল্লেখ করে তিনি বলেন, ‘আপনাদের উপদেষ্টারা হাঁস খেতে পারবেন যেকোনো জায়গায়। কিন্তু জনগণ তো পারবে না। মানুষের খুদার সঙ্গে রাজনীতি করা যাবে না। কর্মসংস্থান যেন ঠিক থাকে সেই প্রচেষ্টা সরকারকেই করতে হবে।’
  
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘জুলাই সনদের ব্যাপারে সুপারিশ আসবে। সেখানে যদি আইন সংশোধন করতে হয়, সংবিধান সংশোধন করতে হয়, সেটা নির্বাচিত সংসদ করবে।’
 
তিনি বলেন, ‘একটি দল বলছে আগেই গণভোট দিতে হবে, কেন? যদি সংবিধানের মূল নীতিমালায় কোনো পরিবর্তন করতে হয়, তা করবে নির্বাচিত সরকার।’ সরকার যদি অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারে তাহলে নির্বাচন হুমকির মধ্যে পড়বে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন