শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পাইলসের রোগীদের জন্য ক্ষতিকর যেসব খাবার 

    পাইলসের রোগীদের জন্য ক্ষতিকর যেসব খাবার 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সঠিক খাবার যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আপনাকে সুস্থ থাকতে সাহায্য করে তেমনই ভুল কিছু খাবার আবার বিভিন্ন অসুখের কারণ হতে পারে। পাইলসের রোগীদের জন্য খাদ্যাভ্যাসের ওপর নজর দেওয়া অত্যন্ত জরুরি। বিশেষ কিছু খাবার পাইলসের সমস্যা বাড়াতে পারে। বিশেষজ্ঞদের মতে, এসব খাবার এড়ানো উচিত।

    চলুন জেনে নেওয়া যাক কোন খাবারগুলো পাইলসের রোগীদের জন্য ক্ষতিকর-

    অতিরিক্ত মসলাযুক্ত খাবার

    বিভিন্ন মসলার বিভিন্ন গুণ আছে একথা সত্যি, তবে তা খেতে হবে পরিমিত পরিমাণে। বিশেষ করে যারা পাইলসের সমস্যায় ভুগছেন তাদের জন্য অতিরিক্ত মসলাদার খাবার খুবই ক্ষতিকর। এ ধরনের খাবার পাইলসের সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। তাই যতই লোভনীয় হোক, এড়িয়ে চলতে হবে মসলাদার খাবার। কারণ এ ধরনের খাবার আপনার হজমে বিঘ্ন সৃষ্টি করতে পারে। যার ফলে পাইলসের সমস্যায় আরও ভুগতে হতে পারে।

    ডুবো তেলে ভাজা খাবার

    ডুবো তেলে ভাজা খাবার আসলে কারও জন্যই ভালো নয়। আর যারা পাইলসের সমস্যায় ভুগছেন, তাদের জন্য আরও বেশি ক্ষতিকর। পাইলসের রোগীরা ডুবো তেলে ভাজা খাবার খেলে ব্যথা আরও বেড়ে যেতে পারে। পাইলসের সমস্যঅ দেখা দিলে তা কোষ্ঠকাঠিন্যের কারণ হয়। এক্ষেত্রে ডুবো তেলে ভাজা খাবার বা এ ধরনের অন্যান্য খাবার হজম করা কঠিন হয়ে পড়ে। যা সমস্যাকে আরও বাড়িয়ে দেয়।

    অতিরিক্ত চা এবং কফি

    দিনে এক বা দুই কাপ চা কিংবা কফি ঠিক আছে, তবে এর চেয়ে বেশি খেতে গেলে দেখা দিতে পারে সমস্যা। বিশেষ করে আপনি যদি পাইলসের রোগী হন তাহলে অবশ্যই অতিরিক্ত চা কিংবা কফি এড়িয়ে চলতে হবে। অনেকে উপকারী মনে করে এই পানীয় বারবার পান করেন। এতে উপকারিতা থাকলেও তা অতিরিক্ত খেলে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। সেইসঙ্গে চা কিংবা কফির সঙ্গে চিনি মিশিয়ে খাওয়াও বন্ধ করতে হবে।

    অতিরিক্ত চিনি এবং প্রক্রিয়াজাত খাবার

    এ ধরনের খাবার সবার শরীরের জন্যই ক্ষতিকর। আর আপনার যদি পাইলস আগে থেকেই থেকে থাকে তাহলে তো কথাই নেই। এ ধরনের খাবার খেলে তা হজম প্রক্রিয়া ধীর করে দেয়। যে কারণে বেড়ে যায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা। প্রক্রিয়াজাত খাবারে ফাইবার কম থাকে, যে কারণে তা হজমে নানা সমস্যা সৃষ্টি করে। এর বদলে ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন