বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • শেকৃবি শিক্ষার্থীদের তিন দফা দাবিতে আগারগাঁও মোড় অবরোধ

    শেকৃবি শিক্ষার্থীদের তিন দফা দাবিতে আগারগাঁও মোড় অবরোধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবির সমর্থনে আগারগাঁও মোড় অবরোধ করেছেন। এতে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

    বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে শিক্ষার্থীরা দাবি বাস্তবায়নের জন্য আগারগাঁও মোড়ে অবস্থান নেন।

    শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিগুলো হলো—কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেড (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) শুধু কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখা; বিএডিসির কোটা বাতিল করে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হলে ৯ম গ্রেডে পদোন্নতির সুযোগ না দেওয়া; এবং কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি না থাকলে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপে সরকারি প্রজ্ঞাপন জারি করা।

    এর আগে, কৃষিবিদদের পেশাগত স্বীকৃতি ও অধিকার নিশ্চিতের দাবিতে আগারগাঁও এলাকায় ‘ব্লকেড’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টা থেকে ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’-এর ব্যানারে এই কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ