বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • বন্যা নিয়ন্ত্রণে পাকিস্তানের নিয়ন্ত্রিত বাঁধ বিস্ফোরণ

    বন্যা নিয়ন্ত্রণে পাকিস্তানের নিয়ন্ত্রিত বাঁধ বিস্ফোরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বন্যায় পাকিস্তানের পূর্বাঞ্চল বিপর্যস্ত। বুধবার বন্যার পানিতে শিখদের একটি পবিত্র স্থান ডুবে যাওয়ার পর পাকিস্তান কর্তৃপক্ষ চেনাব নদীর কাদিরাবাদ বাঁধের তীররক্ষা অংশে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে সেটি উড়িয়ে দিয়েছে। খবরটি জানিয়েছে এএফপি।

    ভারতে প্রবল বর্ষণের কারণে পাকিস্তানের পূর্বাঞ্চলের আন্তঃসীমান্ত তিন নদী চেনাব, রাভি ও সুতলেজ নদীতে অস্বাভাবিকভাবে বন্যার পানি বৃদ্ধি পেয়েছে।

    এর ফলে পাকিস্তানের সাড়ে ২৫ কোটি মানুষের প্রায় অর্ধেকের আবাসস্থল পাঞ্জাব প্রদেশ জুড়ে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। চেনাব, রাভি এবং শতদ্রু নদীর কাছাকাছি থাকা লোকজন এবং গবাদি পশুদের সরিয়ে নিতে সেনা মোতায়েন করা হয়েছে।

    দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ২ লাখ ১০ হাজার মানুষ অন্যত্র চলে গেছে। বুধবার চেনাব নদীর কাদিরাবাদ বাঁধের পানির স্তর বেড়ে যাওয়ার কারণেই কর্তৃপক্ষ সেখানে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটায়।

    পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাজহার হোসেন বলেন, বাঁধের অবকাঠামো বাঁচাতে আমরা ডানপাশের তীররক্ষা বাঁধ ধ্বংস করে দিয়েছি। এতে পানির চাপ কিছুটা কমবে।

    ১৫৩৯ সালে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের মৃত্যু হওয়ার স্থানটি কর্তারপুর মন্দির হিসেবে চিহ্নিত। ওই স্থাপনা বন্যার পানিতে ডুবে গেছে। প্রায় ১০০ জন আটকে পড়া লোকজনকে উদ্ধারের জন্য পাঁচটি নৌকা ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

    পাকিস্তান কর্তৃপক্ষ বলেছে, ভারতের দিক থেকে উজানের বাঁধগুলোর পানি ছেড়ে দেওয়ায় পানি প্রবাহ ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

    ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ভারত বাঁধের জলকপাট খোলার আগে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অগ্রিম নোটিশ দিয়েছিল। তবে ভারতীয় কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

    পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান ইরফান আলি বলেন, বন্যার পানির ঢল আজ রাত ও আগামীকাল সকালে লাহোর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। চলতি বর্ষার মোসুমে ভয়াবহ ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে পাকিস্তান। দেশটিতে গত জুন মাস থেকে শুরু হওয়া অবিরাম বর্ষণের পর ভূমিধস ও বন্যায় এরই মধ্যে ৮০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন