শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারিচেভের মৃত্যু

    যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারিচেভের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারিচেভ মারা গেছেন। বুধবার (১১ নভেম্বর) তাঁর মৃত্যুর খবর জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তবে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য জানায়নি মন্ত্রণালয়।

    জ্যেষ্ঠ এই কূটনীতিক পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। ২০২৫ সালের মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন। ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছিল।

    ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্রের সঙ্গে মস্কোর সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। ইউক্রেনকে ওয়াশিংটনের সামরিক সহায়তা এবং রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নজিরবিহীন নিষেধাজ্ঞা দুই দেশের উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।

    তবে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর মস্কো ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার নতুন সম্ভাবনা তৈরি হয়। এ প্রেক্ষাপটে দুই দেশের কূটনৈতিক যোগাযোগে দারিচেভের দায়িত্ব গুরুত্বপূর্ণ ছিল।

    যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হওয়ার আগে ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন দারিচেভ। এরপর তিনি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগে দায়িত্ব সামলান।

    সূত্র: সিএনএন


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন