শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ঘরে তৈরি ছানার কেক 

    ঘরে তৈরি ছানার কেক 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এখন স্পঞ্জ কেক, চকলেট কেক এবং ফ্রুট কেক, রেড ভেলভেট কেকসহ নানা ধরনের কেক বাজারে পাওয়া যায়। আবার অনেকেই কারণে-অকারণে বাড়িতে কেক তৈরি করেন। বিভিন্ন ধরনের কেক বানালেও কখনো কি ছানা দিয়ে কেক বানিয়েছেন। ঝামেলা ছাড়া খুব সহজে ছানা দিয়ে কেক বানানো যায়। যা বড়-ছোট সবাই পছন্দ করবে।

    আসুন জেনে নেওয়া যাক ছানা দিকে কেক কীভাবে বানাবেন-

    উপকরণ
    ১. ফুল ক্রিম দুধ ১ লিটার
    ২. ময়দা ২ কাপ
    ৩. চিনি ২ কাপ
    ৪. লেবু বা ভিনেগার ২-৩ টেবিল চামচ (ছানা কাটানোর জন্য)
    ৫. ডিম ১টি
    ৬. বেকিং পাউডার ১ চা চামচ
    ৭. মাখন ৪ টেবিল চামচ
    ৮. কাজুবাদাম ২ চা চামচ
    ৯. কিশমিশ ১ চা চামচ
    ১০. ভ্যানিলা এসেন্স ১ চা চামচ
    ১১. ছোট এলাচ গুঁড়া ১ চা চামচ
    ১২. দুধ আধা কাপ

    প্রস্তুত প্রণালি

    প্রথমে দুধ গরম করে তাতে লেবু বা ভিনেগার দিয়ে ছানা কেটে নিন এবং একটি কাপড়ে পানি ঝরিয়ে নিন। পানি ঝরানো ছানা একটি থালায় ঢেলে ভালো করে মেখে নিন। এবার অন্য একটি পাত্রে চিনি, মাখন, ভ্যানিলা এসেন্স, ডিম, দুধ, এলাচ গুঁড়া একসঙ্গে মিশিয়ে ফেটিয়ে নিন। ঘন ও তরল করে ময়দা মেখে নিয়ে তার মধ্যে ছানা ভালো করে মিশিয়ে নিন।

    এবার অন্য একটি পাত্রে বেকিং পেপার দিয়ে মিশ্রণটি ঢেলে ওপর থেকে বাদাম, কিশমিশ, কাজু ছড়িয়ে ওভেনে ৩৫ মিনিট বেক করে নিন। আর চুলায় করতে চাইলে, চুলায় একটা হাঁড়ি বসিয়ে মাঝে একটা স্ট্যান্ড বসিয়ে দিন। পাঁচ মিনিট গরম করে নিন। এবার কেকের মোল্ড হাঁড়িতে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। হাঁড়িতে কোনো ছিদ্র থাকলে সেটাও বন্ধ করে দিন। কম আঁচে বেক করুন। কেক বেক হতে ৫০ থেকে ৫৫ মিনিট সময় দিন। বেকড হয়ে এলে পরিবেশন করুন মজাদার ছানার কেক।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ