বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • যুক্তরাষ্ট্রে স্কুল হামলার অস্ত্রে লেখা চাঞ্চল্যকর হুমকি প্রকাশ

    যুক্তরাষ্ট্রে স্কুল হামলার অস্ত্রে লেখা চাঞ্চল্যকর হুমকি প্রকাশ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে বুধবার (২৭ আগস্ট) ক্যাথলিক স্কুলের গির্জায় প্রার্থনায় অংশ নেওয়া শিশুদের লক্ষ্য করে বন্দুক হামলা সংঘটিত হয়েছে। হামলায় কমপক্ষে দুই শিক্ষার্থী গুরুতর আহত হন এবং আরও ১৭ জন আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীর অস্ত্রে লেখা ছিল—‘ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করো’ এবং ‘ভারতে পরমাণু হামলা চালাও’। হামলার ভিডিও হামলাকারীর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলেও বর্তমানে তা মুছে ফেলা হয়েছে। ঘটনায় স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।

    হামলাকারীর নাম রবিন ওয়েস্টম্যান (২৩)। সে একসঙ্গে তিনটি অস্ত্র—রাইফেল, শটগান ও পিস্তল—ব্যবহার করে গির্জার ভেতরে অজস্র গুলি চালায়। পরে স্কুলের পার্কিং লটে তার মৃতদেহ উদ্ধার করা হয়। কর্মকর্তারা ধারণা করছেন, ওয়েস্টম্যান নিজ গুলিতে আত্মহত্যা করেছে।
    আদালতের রেকর্ড বলছে, ২০২০ সালে ওয়েস্টম্যান নিজের নাম রবার্ট থেকে পরিবর্তন করে রবিন রাখে, কারণ সে নিজেকে নারী হিসেবে পরিচয় দিত। পুলিশ জানিয়েছে, সে বৈধভাবে অস্ত্র কিনেছিল, তার কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না এবং হামলায় সে একাই যুক্ত ছিল।

    ঘটনার আগে ‘রবিন ডব্লিউ’ নামের একটি ইউটিউব চ্যানেলে অন্তত দুটি ভিডিও প্রকাশিত হয়। প্রায় ১০ মিনিটের একটি ভিডিওতে অস্ত্র, গোলাবারুদ এবং লোড করা ম্যাগাজিন দেখা যায়। ম্যাগাজিনে লেখা ছিল—‘ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করো’, ‘এখনই ট্রাম্পকে হত্যা করো’, ‘ইসরায়েলের পতন ঘটাতে হবে’, ‘ইসরায়েলকে পুড়িয়ে দাও’, ‘শিশুদের জন্য’ এবং ‘তোমাদের ঈশ্বর কোথায়?’। একটি অস্ত্রের গায়ে স্পষ্টভাবে লেখা ছিল—‘নিউক ইন্ডিয়া’ বা ‘ভারতে পরমাণু হামলা চালাও’।

    ভিডিওটিতে আরও দেখা যায়, রবিন পরিবারের উদ্দেশে একটি চিঠি লিখেছে যেখানে এই হামলার কারণে তাদের প্রতি দুঃখ প্রকাশ করেছে। সেখানে সে একটি ছোট পিস্তল হাতে তুলে নিয়ে বলেছিল, ‘এটি আমার জন্য। প্রয়োজনে ব্যবহার করব।’

    দ্বিতীয় ভিডিওটি প্রায় ২০ মিনিট দীর্ঘ, যেখানে দুটি জার্নাল দেখানো হয়—একটি ১৫০ পৃষ্ঠার বেশি এবং আরেকটি ৬০ পৃষ্ঠার বেশি। উভয় জার্নালই সিরিলিক লিপিতে লেখা এবং দ্বিতীয়টির সর্বশেষ তারিখ ২১ আগস্ট ২০২৫। হামলাকারীর ম্যাগাজিনে অতীতের স্কুল হামলাকারীদের নামও পাওয়া গেছে।

    মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোম ভিডিওর সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘গভীরভাবে অসুস্থ এই হত্যাকারী অস্ত্রের ম্যাগাজিনে ‘For the Children’, ‘Where is your God?’ এবং ‘Kill Donald Trump’-এর মতো ভয়ংকর বার্তা লিখেছিল।’

    ঘটনার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সারা দেশে জাতীয় শোক ঘোষণা করেন এবং পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন। তিনি বলেন, ‘এই সহিংসতা অকল্পনীয়। যারা শিশুদের লক্ষ্য করে গুলি চালায়, তারা মানবতার শত্রু।’

    কর্তৃপক্ষ জানিয়েছে, মিনিয়াপোলিসের এই হামলাটি ২০২৫ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রে সংঘটিত ১৪৬তম স্কুলে গুলি চালানোর ঘটনা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন